Blood Donation

পথ-প্রদর্শক! মেদিনীপুর শহরের রক্তদান শিবিরে প্রথম রক্তদাতা একশো শতাংশ দৃষ্টিহীন IAS অফিসার কেম্পা হোন্নাইয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ আগস্ট: তিনি শিক্ষা জগতের অন্যতম পথিকৃৎ! তিনি লড়াইয়ের অপর এক নাম। তিনি রাজ্যের প্রথম একশো শতাংশ দৃষ্টিহীন আইএএস (IAS) অফিসার কেম্পা হোন্নাইয়া (Kempa Honnayya)। অতিরিক্ত জেলাশাসক হিসেবে সদ্য যোগদান করেছেন পশ্চিম মেদিনীপুরে। শনিবার (১৪ আগস্ট) অতিথি হিসেবে তিনি পৌঁছে গিয়েছিলেন রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি আয়োজিত রক্তদান শিবিরে। সেখানেই নিজের মহানুভবতার পরিচয় দিয়ে প্রথম রক্তদাতা হিসেবে রক্ত দান করলেন। শিবিরের আয়োজক ও রক্তদাতা উচ্ছ্বসিত তাঁদের প্রিয় অতিরিক্ত জেলাশাসকের এই উৎসাহ ও তৎপরতায়।

রক্তদান শিবির মেদিনীপুরে :

উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাত সহ অতিরিক্ত জেলাশাসক ও সংগঠনের নেতৃবৃন্দ :

উল্লেখ্য যে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি আয়োজিত এই রক্তদান শিবিরে শতাধিক রক্তদাতা অংশগ্রহণ করলেন। শিবিরে উপস্থিত ছিলেন, মন্ত্রী শ্রীকান্ত মাহাত, বিধায়ক দীনেন রায়, অতিরিক্ত জেলাশাসক সুদীপ সরকার, অতিরিক্ত জেলাশাসক কেম্পা হোন্নাইয়া প্রমুখ। এছাড়াও, আয়োজক কমিটি ও শাসকদলের জেলা ও রাজ্য নেতৃত্বের তরফে ছিলেন প্রদ্যোৎ ঘোষ, আশিস চক্রবর্তী, সুজয় হাজরা, বিশ্বনাথ পান্ডব, সুকুমার পড়িয়া প্রমুখ। কিন্তু, সব আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন শিবিরের প্রথম রক্তদাতা তথা অতিরিক্ত জেলাশাসক (IAS) কেম্পা হোন্নাইয়া। ইতিমধ্যেই, তাঁকে এই জেলার অতিরিক্ত জেলাশাসক হিসেবে পাওয়ার পর জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাঁকে সংবর্ধনা জানিয়েছে। আজকেও আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে অতিরিক্ত জেলাশাসক’কে।

প্রথম রক্তদাতা কেম্পা হোন্নাইয়া (Kempa Honnayya) :

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

3 weeks ago