Corona Update

দেশে দৈনিক মৃত্যু কমলেও ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ, রাজ্যে বেড়েছে মৃত্যু

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৩০ জুন: দেশের করোনা পরিসংখ্যানে সংক্রমণের ওঠানামা লেগেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যুর সংখ্যা কমলেও দেশে ফের ঊর্ধ্বমুখী কোভিড আক্রান্তের সংখ্যা। বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৫ হাজার ৯৫১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যার জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৩ লক্ষ ৬২ হাজার ৮৪৮। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৮১৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৬০ হাজার ৭২৯ জন।আপাতত দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা হলো ৫ লক্ষ ৩৭ হাজার ৬৪ জন। ICMR-এর রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গতকাল ১৯ লক্ষ ৬০ হাজার ৭৫৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত দেশে ৩৩ কোটি ২৮ লক্ষ ৫৪ হাজার ৫২৭ জন টিকা পেয়েছেন।

দেশের করোনা চিত্র :

পাশাপাশি, করোনার দ্বিতীয় ঢেউয়ের মাত্রাতিরিক্ত সংক্রমণের পর রাজ্যে ক্রমশ উন্নতি হচ্ছে করোনা পরিস্থিতির। তবে দৈনিক সংক্রমণ নিম্নমুখী হলেও চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃতের সংখ্যা। গত একদিনে রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৫ জন। যা আগের দিনের তুলনায় সামান্য বেশি। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৯৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৯৮ হাজার ৩০৫ জন। গত একদিনে রাজ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ২৪ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৭.৪১ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২১ হাজার ১১৬ জন। দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যে প্রথম স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। গত একদিনে ১৭৬ জন আক্রান্ত হয়েছেন সেখানে। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় ৫৩ হাজার ১৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago