Corona Update

১০০’র নীচে নামছেইনা পশ্চিম মেদিনীপুরের দৈনিক সংক্রমণ! গত চব্বিশ ঘণ্টায় আক্রান্ত ১২৮ জন, শীর্ষে মেদিনীপুর শহর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ জুলাই: ধীরে ধীরে কমছে দেশ ও রাজ্যের দৈনিক সংক্রমণ! দ্বিতীয় ঢেউ ক্রমেই শক্তি হারাচ্ছে। কমছে মৃত্যুর হারও। রবিবার সন্ধ্যার করোনা বুলেটিন অনুযায়ী গত চব্বিশ পশ্চিমবঙ্গে করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ১২৯৭ জন, মৃত্যু হয়েছে ২০ জনের। স্বাভাবিকভাবেই প্রতিটি জেলাতেই করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। দ্রুত হারে ভ্যাকসিনেশন এবং কার্যত লকডাউনের ফলে তিলোত্তমা কলকাতার করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। গত চব্বিশ ঘণ্টায় আক্রান্ত মাত্র ১১১ জন। শীর্ষে আছে উত্তর চব্বিশ পরগণা। আক্রান্ত ১৭২ জন। এরপরই আছে পশ্চিম মেদিনীপুর ১৫৬ জন। পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামে যথাক্রমে- ১১৩ ও ১৭ জন। সংক্রমণ একেবারেই নিয়ন্ত্রণে বাঁকুড়া (২৫), পুরুলিয়া (৫), বীরভূম (১১) জেলাতেও। তবে, দুই মেদিনীপুরে সংক্রমণ কমলেও ১০০’র নীচে নামছেনা! এক্ষেত্রে, একদিকে যেমন ভ্যাকসিনেশনের শ্লথ বা মন্থর গতি দায়ী, অপরদিকে করোনা বিধি উপেক্ষা করাও কারণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ভ্যাকসিনেশনের গতি শ্লথ :

এদিকে, পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে প্রাপ্ত রবিবারের (৪ জুলাই) রিপোর্ট অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় (অর্থাৎ, শনিবার) জেলায় করোনা সংক্রমিত হয়েছেন ১২৮ জন (রাজ্যের বুলেটিনের সঙ্গে হিসেবের পার্থক্য হয় বিভিন্ন কারণে)। উল্লেখ্য যে, গত ২৭ শে জুন ৭৪ জন করোনা সংক্রমিত হওয়ার পর থেকে জেলায় ধারাবাহিকভাবে করোনা সংক্রমিত হচ্ছেন ১০০ জনের উপরে। শনিবার (৩ রা জুলাই) করোনা সংক্রমিত হয়েছেন ১২৮ জন। এর মধ্যে, শীর্ষস্থানে সেই জেলা শহর মেদিনীপুরই। মেদিনীপুর শহর ও সংলগ্ন সদর ব্লক মিলিয়ে গত চব্বিশ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ২৮ জন। এর মধ্যে- ছোটো বাজারে ১ জন, বিধাননগরে ১ জন, রবীন্দ্র নগরে ২ জন, হবিবপুরে ১ জন, সিপাই বাজারে ২ জন, রাঙামাটিতে ১ জন, তাঁতিগেড়িয়াতে ১ জন, রামকৃষ্ণ পল্লীতে ১ জন, রামবাড়ুয়াতে ১ জন, আবাসে ১ জন, কুইকোটাতে ২ জন, শরৎপল্লী’তে একই পরিবারের ২ জন এবং বিবেকানন্দ নগরে একই পরিবারের ৪ জন ছাড়াও কোতোয়ালী থানার অধীন আরও ৪ জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। অন্যদিকে, মেদিনীপুর সদর ব্লকের পলাসিয়াতে ১ জন ও মুড়াকাটায় ১ জন সহ মোট ২ জন করোনা সংক্রমিত হয়েছেন। অন্যদিকে, খড়্গপুরে ২১ জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। এর মধ্যে- শহরে ১৩ জন, গ্রামীণে ৫ জন, রেল সূত্রে ৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

অপরদিকে, গত চব্বিশ ঘণ্টায় সবংয়ে ৫ (দশগ্রামে ১ জন, খেলাড়ে ১ জন, খেপালে ১ জন, গুন্ডুতে ১ জন, বুড়ালে ১ জন) জন; ডেবরায় ৭ (কুলডিহাতে ১ জন, কাঁকড়াকুঁজিতে ১ জন, ডুঁয়াতে ১ জন, বউলাসিনিতে ১ জন, জালিমন্দাতে ১ জন, রামপুরচকে ২ জন) জন এবং পিংলায় ৬ (কড়কাইতে ২ জন এবং কান্তপুকুর, রাউতচক, সুরতচক, ডেওরাতে যথাক্রমে ১ জন করে) জন করোনা সংক্রমিত হয়েছেন। অন্যদিকে, কেশপুরে ৩ (আনন্দপুর ১, কেশপুর ২) জন, শালবনীতে ১ জন (জামবনী) এবং গড়বেতার তিনটি ব্লক মিলিয়ে ৭ জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। এছাড়াও, দাঁতনে ৮ জন ও কেশিয়াড়িতে ৫ জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। অপরদিকে, নারায়ণগড় থানার ২ জন পুলিশ কর্মী ও দেউলিতে একই পরিবারের ৩ জন সহ বেলদা-নারায়ণগড় এলাকায় ১২ জন করোনা সংক্রমিত হয়েছেন। গত চব্বিশ ঘণ্টায় ঘাটাল মহকুমায় ২৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে।

বাজারে বাড়ছে ভিড় :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago