Corona Update

Omicron: দেশজুড়ে ক্রমশ বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা! রাজ্যে সংক্রমণ শীর্ষে কলকাতা, পশ্চিম মেদিনীপুরে কমল

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১৯ ডিসেম্বর: দেশজুড়ে পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা! গত শনিবার যেখানে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ছিল ১০১ জন, সেখানে রবিবারই এই সংখ্যা এক লাফে বেড়ে হয়েছে ১২৬। মহারাষ্ট্র, রাজস্থানের পর এবার কেরালায় ক্রমশ দাপট দেখাচ্ছে করোনার নতুন এই স্ট্রেন। টিকা নেওয়ার পরে ওমিক্রনে আক্রান্ত হওয়ার ঘটনাও ক্রমশ সামনে আসছে এবার। যদিও, ওমিক্রন আতঙ্কের মাঝেই খানিকটা স্বস্তি মিলেছে দেশের সার্বিক করোনা পরিসংখ্যানে। রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৭ হাজার ৮১ জন করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার এই সংখ্যাটা ছিল ৭ হাজার ১৪৫। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ২৬৪ জন। শনিবার এই সংখ্যাটা ছিল ২৮৯। আপাতত, দেশে করোনায় অ্যাকটিভ রোগীর সংখ্যা ৮৩ হাজার ৯১৩ জন। পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ২০২০ সালের মার্চ মাসের পর সর্বনিম্ন। এদিকে, গত একদিনে দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৬৯ জন। এখনও পর্যন্ত ১৩৭ কোটিরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে।

দেশের করোনা বুলেটিন :

পাশাপাশি, রাজ্যে কমেছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে,গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫৫৬ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিল ৫৮০। এরমধ্যে গত একদিনে শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ১৬৩ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্তের সংখ্যা ১১৩। পাশাপাশি, গত একদিনে রাজ্যে করোনার জেরে মৃত্যু হয়েছে ৮ জনের। শুক্রবার এই সংখ্যাটা ছিল ৭। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৬০ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ২৬ হাজার ৫১১। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৫৬০ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫০১ জন। গত একদিনে মোট ৩৮ হাজার ৩৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। অন্যদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ৫ জন।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago