Movement

NSQF Teachers: নবম থেকে দ্বাদশে শিক্ষক ছাঁটাইয়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর, ২০ ডিসেম্বর: দীর্ঘ ২০ মাস পর নবম থেকে দ্বাদশ অবধি পঠন-পাঠন শুরু হয়েছে রাজ্যে। কিন্তু, নবম থেকে দ্বাদশের NSQF (National Skills Qualifications Framework) শিক্ষক আর ল্যাব আ্যাসিস্ট্যান্টদের বিদ্যালয়ে যাওয়ার নির্দেশ বলবৎ করা হয়নি! বরং, কারিগরি দপ্তরের এই বৃত্তিমূলক শিক্ষকদের ছাঁটাই করা হচ্ছে বলে অভিযোগ। NSQF সংগঠনের বক্তব্য, রাজ্যে কর্মসংস্থান নয়, কর্মহীন হচ্ছেন শিক্ষকরা। মানবিক সরকার চরম অমানবিকতা দেখাচ্ছে। প্রসঙ্গত, ২০১৩ সাল থেকে সরকার ও সরকার পোষিত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে, সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্গত নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বৃত্তিমূলক বিষয়গুলি, যেমন- কম্পিউটার (আইটি) ,রিটেল, হেলথ কেয়ার, কন্সট্রাকশন, অটোমোটিভ প্রভৃতি হাতে কলমে শেখার কোর্সগুলি বিনামূল্যে শেখানোর সরকারি উদ্যোগ নেওয়া হয়। কারিগরী শিক্ষা দপ্তরের হাতে তুলে দেওয়া হয় দায়িত্ব। এই কোর্সগুলি পড়ানোর জন্য, বিভিন্ন বেসরকারকারী এজেন্সির মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হয়। দীর্ঘ ৭-৮ বছর ধরে সরকারি বিদ্যালয়ে হাতে কলমে ছাত্র-ছাত্রীদের এই সমস্ত কোর্স শেখানোর পর, স্কুল খোলার আগেই এনএসকিউএফ শিক্ষক ও ল্যাব-আ্যাসিস্ট্যান্টদের ছাঁটাই করার প্রক্রিয়া শুরু হয়েছে! আর, এতেই গর্জে উঠেছেন তাঁরা। রবিবার ডেবরা টোল প্লাজার সামনে বিক্ষোভ দেখালেন এই ধরনের শিক্ষকরা। যেহেতু রাজ্যের কারিগরি শিক্ষা ও উন্নয়ন মন্ত্রী ড. হুমায়ূন কবীর ডেবরা বিধানসভার বিধায়ক, তাই ডেবরা-কেই বেছে নিয়েছিলেন তাঁরা। এই ধরনের শিক্ষকদের দাবি, অবিলম্বে এজেন্সি সরিয়ে সরকারিভাবে তাঁদের নিয়োগ ও চাকরির নিশ্চয়তা প্রদান করুক রাজ্য সরকার।

রবিবার ডেবরায় বিক্ষোভ :

উল্লেখ্য যে, কেন্দ্রীয় প্রকল্প এনএসকিউএফ (NSQF) এর অধীন এই বৃত্তিমূলক শিক্ষক ও ল্যাব-আ্যাসিস্ট্যান্টদের ছাঁটাই করার জন্য হটাৎ করে ২৭ অক্টোবর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যের কারিগরী শিক্ষা দপ্তর। এ নিয়ে NSQF শিক্ষক পরিবারের রাজ্য সম্পাদক শুভদীপ ভৌমিক বলেন “২০১৩ সাল থেকে শিক্ষকতা করেও নূন্যতম সামাজিক সুরক্ষা পেলাম না! দিদি, এই কি আমাদের পাওনা? আমাদের নিয়োগ হয়েছিল সরকারি নিয়ম মেনে। এখন কয়েক হাজার পরিবার দিশেহারা? ভাতের থালায় শুধুই চোখের জল! দু’মুঠো অন্নের জন্য শিক্ষক ও ল্যাব আ্যাসিস্ট্যান্টরা রাস্তায়। এবার পরিবার নিয়ে আত্মহত্যা করবে, না হয় অনাহারে মরবে! আপনি আমাদের রক্ষা করুন। অবিলম্বে দিদি আমাদের বেসরকারিকরণ মুক্ত করে চাকুরী ফিরিয়ে দিন, আমরা স্কুলে যেতে চাই, আমাদের ৬০ বছর পর্যন্ত চাকুরী সুনিশ্চিতকরণ করুন, না হয় আমাদের স্বেচ্ছামৃত্যুর আবেদন গ্রহণ করুন। স্কিলের কারিগরদের আজ কর্মহীন হতে হচ্ছে, সত্যিই দুৰ্ভাগ্যজনক”! যদিও এনিয়ে রাজ্যের কারিগরি শিক্ষা মন্ত্রী ড. হুমায়ূন কবীর সাংবাদিকদের জানিয়েছেন, “কেন্দ্রীয় প্রকল্পের (NSQF) অধীনে এই ধরনের শিক নিয়োগ করা হয়েছিল। কেন্দ্র এই প্রকল্পের বরাদ্দ প্রায় বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও রাজ্য সরকার যতটা সম্ভব চালিয়ে যাচ্ছে। চেষ্টা করছে, যাতে কেউ কর্মহীন হয়ে না পড়ে, সেই বিষয়টি। রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ বা আন্দোলন তো অযৌক্তিক!”

বেসরকারিকরণের বিরুদ্ধে প্রতিবাদ :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago