Corona Update

দেশে কমলো দৈনিক সংক্রমণ ও মৃতের সংখ্যা, রাজ্যে সুস্থতার হার ৯৭.৫১ শতাংশ

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৩ জুলাই: করোনা যুদ্ধে ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে ভারত। দেশজুড়ে চলা টিকাকরণ এবং সার্বিক সচেতনতার সুবাদেই দেশে ফের নিম্নমুখী দৈনিক সংক্রমণ। পাশাপাশি কমেছে মৃতের সংখ্যাও। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ১১১ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিলো ৪৬ হাজার ৬১৭। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৭৩৮ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিলো ৮৫৩। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৫ লক্ষ ২ হাজার ৩৬২। গত একদিনে দেশে করোনামুক্ত হয়েছেন ৫৭ হাজার ৪৭৭ জন। বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ লক্ষ ৯৫ হাজার ৫৩৩ জন। এখনও পর্যন্ত দেশে ৩৪ কোটি ৪৬ লক্ষ ১১ হাজার ২৯১ জন টিকা পেয়েছেন।

দেশের করোনা চিত্র :

স্বস্তি বাড়িয়ে গত একদিনে রাজ্যে কমলো দৈনিক সংক্রমণের হার। স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২২ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল হাজার ১ হাজার ৫০১ জন। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৩ জনের। যেখানে বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ২৭। রাজ্যে আপাতত মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২ হাজার ৭০৬ জন। পাশাপাশি, গত একদিনে রাজ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪০ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৭.৫১ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৭২৯ জন। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় ৫২ হাজার ১৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago