Communication

সরকারি হস্তক্ষেপ ছাড়া বেসরকারি বাস চালানো সম্ভব নয়! পশ্চিম মেদিনীপুরে মিলিত সিদ্ধান্ত সংগঠন ও বাস মালিকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ জুলাই: ১ লা জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বেসরকারি বাস চালানোর অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলাতেই চলেছেনা বেসরকারি বাস! মালিক পক্ষের বক্তব্য, প্রায় সেঞ্চুরি করতে চলেছে ডিজেলের দাম। স্টাফ দের বেতন আছে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানো হলে খরচ ওঠাতো দূরের কথা প্রবল ক্ষতির সম্মুখীন হতে হবে। এনিয়ে, গতকাল (২ জুলাই) একটি বৈঠকে বসেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্ব এবং শাসকদলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র পরিবহন শাখার নেতৃবৃন্দ। বৈঠকে স্থির হয়েছে, আপাতত ৭ দিন বাস চালানো হবেনা। সরকারি হস্তক্ষেপ বা কোনো সহায়তা ছাড়া কোনোভাবেই বাস চালানো সম্ভব নয়। তবে, কোনো মালিক যদি চান, তিনি বাস চালাতে পারেন। এক্ষেত্রে, মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডের প্রায় ৪৫০ বাসের মধ্যে মাত্র দু’টি বাস চলছে বলে জানা গেছে। জানা গেছে, আনন্দপুর-হাওড়া এবং আরেকটি দূরপাল্লার বাস চলছে এই মুহূর্তে।

পশ্চিম মেদিনীপুরে মাত্র ২ টি বেসরকারি বাস চলছে :

পশ্চিম মেদিনীপুর জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মৃগাঙ্ক মাইতি জানিয়েছেন, “এমনিতেই বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে শতাধিক বাস বন্ধ হয়ে গেছে। কোভিড বিধিনিষেধের আগে, মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে ২০০ টি বাস চলাচল করত দৈনিক। কিন্তু, ডিজেলের ভয়ঙ্কর দাম বাড়ার পর, ভাড়া না বাড়িয়ে আর বাস চালানো সম্ভব নয়। ৫০ শতাংশ যাত্রী নিয়ে তো কখনোই সম্ভব নয়। তাই, আপাতত আমরা ৭ দিন সময় দিয়েছি সরকারকে। তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।” শুক্রবার অর্থাৎ ২ রা জুলাই মালিকপক্ষের সঙ্গে শাসকদলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র পরিবহন শাখার বৈঠকে স্থির হয়েছে, আপাতত ৯ ই জুলাই পর্যন্ত জেলায় বেসরকারি বাস চলবেনা। আইএনটিটিইউসি’র পরিবহন শাখার সভাপতি পার্থসারথি ঘনা জানিয়েছেন, “সরকারি সাহায্য ছাড়া বাস চালাতে পারবেন না মালিকরা, এমনটাই বৈঠকে জানিয়েছেন তাঁরা। কারণ, অতিমারী পরিস্থিতিতে বাস ভাড়া বাড়ানোর পক্ষে সরকার হয়তো সায় দেবেনা। এদিকে, জ্বালানির ভয়াবহ মূল্য বৃদ্ধি, কর্মীদের বেতন সহ যা খরচ, তাতে মালিকদের পক্ষে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানো সম্ভব নয়। এই পরিস্থিতিতে আগামী সাতদিন (২ তারিখ থেকে) মানবিক সরকারের কাছে বিবেচনার জন্য সময় দেওয়া হয়েছে।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago