Corona Update

ভয় দেখাচ্ছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট! দেশে ফের বাড়লো আক্রান্ত ও দৈনিক মৃত্যুর সংখ্যা, রাজ্যেও মৃত্যু বেড়েছে

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২৩ জুন: নতুন করে চিন্তা বাড়াচ্ছে করোনার নতুন ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্টটি ৩৫ থেকে ৬০ গুণ বেশি সংক্রামক বলে জানা গিয়েছে। পাশাপাশি, নতুন এই প্রকারভেদকে ইতিমধ্যেই “চিন্তার কারণ” হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ইতিমধ্যে, মহারাষ্ট্র, কেরল ও মধ্যপ্রদেশকে সতর্ক করে দেওয়া হয়েছে। ২২ জন আক্রান্ত ওই তিন রাজ্যে। যাদের শরীরে ডেল্টার মারাত্মক উপসর্গ পাওয়া গেছে বলে জানা গেছে। ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, চিন, পোলান্ড, সুইজারল্যান্ডের, জাপান প্রভৃতি ৯ টি দেশে চোখ রাঙাচ্ছে এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। তৃতীয় ঢেউয়ে ভারতে এই ডেল্টা সংক্রমণ রুখতে বদ্ধপরিকর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

দেশে বাড়লো আক্রান্তের সংখ্যা ও দৈনিক মৃত্যুর হার :

অপরদিকে, বুধবার দেশের করোনা পরিসংখ্যানে ফের উদ্বেগ বাড়লো। বেশ কয়েকদিন ধরে চলা নিম্নমুখী সংক্রমণের পর দেশে ফের করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। পাশাপাশি বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫০ হাজার ৮৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবারের চেয়ে এই সংখ্যাটা প্রায় ৬ হাজার বেশি। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৫৮ জনের। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ১ হাজার ১৬৭। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৬৮ হাজার ৮১৭ জন। বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৪৩ হাজার ১৯৪ জন। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৮ হাজার ৭০৯। গতকাল টিকাকরণের সংখ্যাও উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছে দেশে। গত একদিনে দেশে ৫৪ লক্ষেরও বেশি মানুষ টিকা পেয়েছেন, যেখানে মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৮৬ লক্ষেরও বেশি।

রাজ্যের করোনা বুলেটিন :

পাশাপাশি, রাজ্যে গত চব্বিশ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৫২ জন। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৪৭ জনের। সোমবার এই সংখ্যাটা ছিল ৪২। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৩৭ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৭. ৩১ শতাংশ। গত একদিনে ৫১ হাজার ২৩৩ জনের নমুনা যাচাই করা হয়েছে রাজ্যে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago