Corona Vaccicine

মেদিনীপুর পৌরসভার উদ্যোগে “দুয়ারে ভ্যাকসিন” কর্মসূচি শুরু হল জেলায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলায় শুরু হল রাজ্য সরকারের নতুন কর্মসূচি- “দুয়ারে ভ্যাকসিন”। বৃহস্পতিবার জেলা শহর মেদিনীপুরে জেলাশাসক কার্যালয় প্রাঙ্গণে এই ‘দুয়ারে ভ্যাকসিন’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলাশাসক ডঃ রশ্মি কমল। এই কর্মসূচিতে, প্রথম পর্যায়ে মেদিনীপুর পৌরসভার ২৫ টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অশীতিপর বৃদ্ধ-বৃদ্ধাদের বাড়িতে গিয়ে, আশা কর্মীদের মাধ্যমে তাঁদের ভ্যাকসিন দেওয়া হবে। এরফলে একদিকে যেমন বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধাদের কষ্ট করে ভ্যাকসিনেশন সেন্টারে আসতে হবে না, তেমনই এই পরিষেবার মাধ্যমে খুব সহজেই বয়স্ক মানুষেরা ভ্যাকসিন পেয়ে যাবে। এদিন, শহরের পাটনা বাজার, চিড়িমারসাই প্রভৃতি এলাকায় ঘুরে ঘুরে পৌরসভার অ্যাম্বুল্যান্স-টি দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি সম্পন্ন করে। প্রথম দিনই শতাধিক প্রৌঢ়-প্রৌঢ়া’কে ভ্যাকসিন দেওয়া হয়। বাড়িতে বসেই ভ্যাকসিন পেয়ে খুশি ভোলানাথ পাল, শম্ভু জানা, বাবলু জানা প্রমুখরা।

উদ্বোধন হল দুয়ারে ভ্যাকসিন‌ কর্মসূচি :

যোগাযোগ করতে হবে মেদিনীপুর পৌরসভা কিংবা ফোন নম্বরগুলিতে :

এদিনের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলাশাসক ডঃ রশ্মি কমল, মেদিনীপুর পৌর প্রশাসকমণ্ডলীর চেয়ারপারসন সৌমেন খান, ভাইস চেয়ারপারসন ডাঃ গোলোক বিহারী মাজি, প্রশাসক মণ্ডলীর সদস্য বিশ্বনাথ পান্ডব, জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি এবং পৌরসভার অন্যান্য আধিকারিক বৃন্দ। জেলাশাসক ডঃ রশ্মি কমল জানান, “আপাতত এই কর্মসূচি মেদিনীপুর পৌরসভার ২৫ টি ওয়ার্ডে চালু হলো। সপ্তাহে চারদিন দুয়ারে ভ্যাকসিনের এই অ্যাম্বুল্যান্স পৌর এলাকায় পরিষেবা দেবে। নির্দিষ্ট ফোন নাম্বারে যোগাযোগের মাধ্যমে ভ্যাকসিন পাওয়া যাবে। মেদিনীপুর শহরে এই কর্মসূচি সফল হলে, আগামী দিনে পশ্চিম মেদিনীপুরের অন্যান্য পৌরসভা এলাকাতেও চালু করা হবে এই ‘দুয়ারে ভ্যাকসিন’ কর্মসূচি।”

বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হল ভ্যাকসিন :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago