Court Order

West Midnapore: তথ্য লুকিয়ে দ্বিতীয় বিয়ে, ধরা পড়ার পর খুনের চেষ্টা! পশ্চিম মেদিনীপুরের হরিহর-কে ১০ বছরের কারাদণ্ড দিল আদালত

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৪ জুন:নাম দেবতার, কাজ অসুরের! এমনটাই ঘটলো পশ্চিম মেদিনীপুরে। আর, মাঝবয়েসে এসে তার ফল-ও ভুগতে হল ঘাটালের বাসিন্দা হরিহর সামন্ত-কে। তথ্য লুকিয়ে দ্বিতীয় বার বিয়ে করা এবং ধরা পড়ে যাওয়ার পর সেই দ্বিতীয় স্ত্রী-কে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগে বছর ৫০-এর হরিহর-কে ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল ঘাটাল মহকুমা আদালত। বৃহস্পতিবার ঘাটাল মহকুমা অতিরিক্ত জেলা ও দায়রা জজ সঞ্জয় কুমার শর্মা এই নির্দেশ দেন।

হরিহর সামন্ত :

জানা যায়, ঘাটাল শহরের কুশপাতা’র বাসিন্দা, পেশায় মুরগি ব্যবসায়ী হরিহর সামন্ত বিবাহিত হওয়া সত্ত্বেও তথ্য গোপন করে পূর্ণিমা সামন্ত নামে এক মহিলাকে বিয়ে করেন। কিছুদিন পরেই পূর্ণিমা জানতে পারেন, হরিহরের আরো এক স্ত্রী ছাড়াও প্রথম পক্ষের ছেলে, মেয়ে এবং জামাই রয়েছেন। এরপরই, পূর্ণিমার সঙ্গে হরিহরের গোলমাল শুরু হয়। তা আদালত অবধি গড়ায়। আদালত পূর্ণিমার দাবি মেনে বিচ্ছেদ এবং খোরপোষে সায় দেয়। ২০১৩ সালের ১ জুলাই পূর্ণিমা হরিহরের দোকানে যায় খোরপোষর টাকা আনতে। সেখানেই হরিহর, তার আগের পক্ষের জামাইকে সঙ্গে নিয়ে পূর্নিমার উপর হামলা করে বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে পূর্ণিমা-কে এলোপাতাড়ি কোপানো হয় বলেও জানা যায়। কোনোক্রমে পালিয়ে নিজের প্রাণ রক্ষা করেন পূর্ণিমা এবং ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসার পর সুস্থ হন। ঘটনায় ঘাটাল থানার অভিযোগ দায়ের করেন পূর্ণিমা। সেই মামলাতেই বিচার পর্ব শেষে বৃহস্পতিবার রায়দান হল ঘাটাল মহকুমা আদালতে। আদালতের রায়ে খুশি পূর্ণিমার দাবি, “প্রতিনিয়ত আমার উপর অত্যাচার করত। এমনকি সেদিন তো আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। সেই মেরে ফেলার দাগ আমার গোটা শরীর এখনও বহন করে বেড়াচ্ছে।” এ বিষয়ে ঘাটাল আদালতের সরকারি আইনজীবী তপন কুমার ভট্টাচার্য বলেন, “ওনার বিরুদ্ধে থাকা ৪৪৯, ৩২৬, ৩০৭ ধারাগুলি প্রমাণিত হয়েছে এবং উনি দোষী সাব্যস্ত হয়েছেন।” যদিও, আসামী পক্ষের আইনজীবী তপন কুমার রায় বলেন, বিষয়টি নিয়ে তাঁরা উচ্চ আদালতে যাবেন।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago