Recent

Mysterious Death: পিকাপ ভ্যান ভাড়া করে পশ্চিম মেদিনীপুরের যুবক লিচু আনতে গিয়েছিলেন, ১৩ দিন পর ফিরল মৃতদেহ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ জুন:লিচু বোঝাই করে নিয়ে আসার জন্য পিকাপ ভ্যান ভাড়া করে পশ্চিম মেদিনীপুর থেকে মালদার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন যুবক। গত ১১ জুন পশ্চিম মেদিনীপুরের বেলদা থেকে রওনা হয়েছিলেন। তারপর থেকেই নিখোঁজ হয়ে গিয়েছিলেন বেলদার রবি কুন্ডু। বেলদা থানায় নিখোঁজ ডায়েরি করেছিল পরিবার। তারপরও গত ১২ দিন ধরে কোনো খোঁজ মেলেনি। অবশেষে, তার মৃতদেহ উদ্ধার হলো হুগলি জেলার ডানকুনি এলাকা থেকে। আজ, শুক্রবার, ডানকুনি এলাকা থেকে মৃতদেহ নিয়ে আসেন তার পরিবার।

ফিরল নিথর দেহ :

জানা গেছে, পিকআপ ভ্যান ভাড়া করে মালদা কালিয়াচক এলাকায় লিচু আনতে গিয়ে নিখোঁজ হয়ে যায় বেলদা থানার মান্না গ্রাম পঞ্চায়েতের যাদবচক গ্রামের বাসিন্দা তথা ওই পিকআপ ভ্যানের চালক রবি কুন্ডু। গত ১১ জুন ভোরে পিকআপ ভ্যান নিয়ে রওনা দেয় ওই যুবক। পরিবারের দাবি, ১২ তারিখ রবির সাথে ফোনে শেষবার স্ত্রী’র কথা হয়। রবি জানায় যে, সে ডানকুনি এলাকায় রয়েছে। এরপর থেকে ওই যুবকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরিবারের। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে, শেষে ওই যুবকের খোঁজে বেলদা থানায় নিখোঁজ ডায়েরি করেন যুবকের পরিবার। এদিকে, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে ডানকুনি থানা বেলদা থানার সঙ্গে যোগাযোগ করে জানানো হয় যে, ডানকুনি এলাকায় একটি মৃতদেহ উদ্ধার হয়েছে। এরপরই, রবির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে, পরিবারের সদস্যরা শুক্রবার ডানকুনি থানায় গিয়ে মৃতদেহ সনাক্ত করেন। ঘটনায় ভেঙে পড়েছে পুরো পরিবার। তবে, কিভাবে এই ঘটনা ঘটল সে বিষয়ে তদন্তের দাবি তুলেছেন পরিবারের সদস্যরা। ডানকুনি থানা সূত্রে খবর, গত শনিবার (১৮ জুন), ডানকুনি কোল কমপ্লেক্স এর কাছে সার্ভিস রোডের পাশে দেহটি উদ্ধার হয়েছিল। দেহে একাধিক কিছু আঘাতের চিহ্ন ছিল। পুলিশের অনুমান, দুর্ঘটনার ফলেই মৃত্যু ওই যুবকের। তবে, পরিবারের দাবি খুন হয়েছেন যুবক। পরিবারের পক্ষ থেকে শুক্রবার দেহ সনাক্ত করার পর, আজ-ই ময়নাতদন্ত করা হয় শ্রীরামপুর মহকুমা হাসপাতালে। তারপর, মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। মৃতদেহ বেলদায় পৌঁছতেই শোকে ভেঙে পড়ে পুরো গ্রাম! ডানকুনি থানার পক্ষ থেকে ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে।

এই পিকাপ ভ্যান নিয়েই রওনা দিয়েছিল যুবক :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago