Criminal Activities

Criminals Activity: পশ্চিম মেদিনীপুরের বায়ো ডাইভারসিটি পার্কে দুষ্কৃতী তান্ডব! তছনছ করা হল গাছপালা, জিনিসপত্র ভাঙচুর

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৪ জানুয়ারি: বায়ো ডাইভারসিটি (Bio Biodiversity) পার্কে দুষ্কৃতী তান্ডব! ভাঙা হল একাধিক ফুলের গাছ, ছিঁড়ে তছনছ করা হল মূল্যবান সমস্ত চারা গাছ। এমনকি লাইট থেকে শুরু করে বসার জায়গাতেও তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ৩ নম্বর মাংরুল গ্রাম পঞ্চায়েতের ভূঁইয়া পুকুরে একশো দিনের প্রকল্পকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে বায়ো ডাইভারসিটি পার্ক। শীতের সময়ে পর্যটকদের মনোরঞ্জনের জন্য পার্কের মধ্যে ফুলের বাগান তৈরি করা হয়েছিল। অভিযোগ বৃহস্পতিবার রাত্রিতে পার্কের মধ্যে তান্ডব চালায় দুষ্কৃতীরা। নষ্ট করা হয় ফুলের বাগান সহ বহু মূল্যবান চারা গাছ।

নষ্ট করা হয়েছে ফুলের গাছ :

ইতিমধ্যে, চন্দ্রকোনা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে ব্লক প্রশাসনের তরফ থেকে। তবে, এখনও ধরা পড়েনি দুষ্কৃতীরা! বোঝা যায়নি, কে বা কারা, কি উদ্দেশ্য নিয়ে এই কান্ড ঘটিয়েছে তাও। এই বিষয়ে শুক্রবার দুপুরে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী বলেন, “পুরো বিষয়টি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ তদন্ত করছে। অবিলম্বে দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।”

নষ্ট করা হয়েছে মূল্যবান অনেক গাছ :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago