Criminal Activities

Kharagpur: মহিলা কাউন্সিলরের মাথায় বন্দুক ঠেকিয়ে দিনেদুপুরে হার ছিনতাই চৌরঙ্গীতে! ২০ মিনিটের মধ্যে আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে পাকড়াও করে পুরস্কৃত খড়্গপুর লোকাল থানা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ আগস্ট:ফের দিনেদুপুরে হার ছিনতাইয়ের ঘটনা! শুক্রবার বেলা ১২-টা নাগাদ খড়্গপুর গ্রামীণের চৌরঙ্গী এলাকায় মাথায় বন্দুক ঠেকিয়ে এক মহিলার হার ছিনতাই করে, বাইকে করে পালিয়ে যায় দুই দুষ্কৃতী! মাত্র ২০ মিনিটের মধ্যে নাকা চেকিংয়ের মাধ্যমে গ্রামীণ থানার মাদপুর এলাকা থেকে দুই দুষ্কৃতী-কে পাকড়াও করে খড়্গপুর লোকাল থানার পুলিশ। তাদের কাছ ওই হার ছাড়াও, আরও একটি হার এবং একটি দেশি একনলা বন্দুক ও একাধিক কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ধৃত দুই দুষ্কৃতী হল- গোপাল জানা ও গোরা সাউ। বছর ৪০-এর দুই দুষ্কৃতীই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার।

দুই দুষ্কৃতী:

প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার বেলা ১২ টা ৫ নাগাদ এই ঘটনাটি ঘটে। জানা যায়, খড়্গপুরের শহর তৃণমূল সভাপতি দিপেন্দু পাল তাঁর স্ত্রী তথা ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর জয়শ্রী পাল-কে বাইকে চাপিয়ে মেদিনীপুরের দিকে যাচ্ছিলেন একটি অনুষ্ঠানে যোগ দিতে। সেই সময়ই তাঁদের বাইক থামিয়ে, বন্দুক মাথায় ঠেকিয়ে হার ছিনতাই করে দুই দুষ্কৃতী। তবে, বাইকের নম্বর প্লেটটি ভালো করে লক্ষ্য করেন তাঁরা। খবর দেন পুলিশে। অভিযোগ পাওয়ার পরই সমস্ত নাকা চেকিং এ তল্লাশি চালিয়ে আটক করা হয় বাইক আরোহী দুই দুষ্কৃতীকে। তাদের কাছ থেকে একটি পিস্তল, কয়েক রাউন্ড কার্তুজ, চুরি যাওয়া ওই সোনার হারের পাশাপাশি আরো একটি সোনার হার উদ্ধার করা হয়েছে। লোকাল থানার ওসি আসিফ সানি’র নেতৃত্বাধীন উদ্ধারকারী পুলিস অফিসারদের ৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়ার কথা জানান পুলিশ সুপার দীনেশ কুমার। এদিকে, এই ঘটনা প্রসঙ্গে দিপেন্দু পাল জানিয়েছেন, “আমরা বাইকে করে মেদিনীপুর শহরের দিকে যাচ্ছিলাম। চৌরঙ্গীর কাছে এই ঘটনাটি ঘটে। আমাদের পেছনেই গাড়িতে করে আসছিলেন পুরপ্রধান প্রদীপ সরকার।‌‌ তারপরই খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ দ্রুত যেভাবে দুষ্কৃতীদের পাকড়াও করেছে, তাতে আমরা খুশি।”

উদ্ধার হওয়া বন্দুক:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago