Recent

Midnapore: কেশপুরে নির্মমভাবে বক হত্যার দু’দিন পরই মেদিনীপুর শহরবাসীর সচেতনতায় বাঁচলো ৭-টি বাচ্চা সহ একটি বিরল প্রজাতির বালিহাঁস

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ আগস্ট: ২-৩ দিন আগেই পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের সরিষাখোলার কলকলি এলাকায় চাষের জমিতে নির্মমভাবে ধবধবে সাদা বক হত্যা করার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। শতাধিক বক জালে ফেলে, একের পর এক বক’কে কষাইয়ের মতো নিধন করার সেই ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই দ্রুত ব্যবস্থা নেয় কেশপুর থানার পুলিশ এবং বনদপ্তর। বৃহস্পতিবার সকালে বনদপ্তরের কাছ থেকে অভিযোগ হওয়ার পরই, কেশপুর থানার পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করে এবং কয়েকজনকে আটক করে। বন্যপ্রাণী হত্যার দায়ে গ্রেফতার করা হয় তাজমুল হক শেখ ওরফে সেখ তাজমুল-কে। তার বাড়ি কেশপুরের ওই কলকলি এলাকাতেই। নাবালক কয়েকজনকে আটক করা হলেও, পরে ছেড়ে দেওয়া হয়। তবে, এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত কিনা, তা তদন্ত করছে পুলিশ ও বনদপ্তর। শুক্রবার ধৃত তাজমুলের ১৪-দিনের জেল হেফাজত দিয়েছে মেদিনীপুর আদালত। আর, শুক্রবার সন্ধ্যাতেই মেদিনীপুর শহরের এক বাসিন্দার মানবিকতায় প্রাণ বাঁচলো একটি বিরল প্রজাতির সোনালী বালিহাঁস এবং সাতটি বাচ্চার।

নির্মমভাবে বক হত্যা:

মেদিনীপুর বনবিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে শহর মেদিনীপুরের ধর্মার এক বাসিন্দা’র বাড়ির উঠোনে এসে ওই বালিহাঁস ও সাতটি বাচ্চা আশ্রয় নেয়। এরপরই তিনি বনদপ্তর-কে খবর দেন, যাতে এই বন্যপ্রাণীদের উদ্ধার করা যায়। খবর পেয়েই দ্রুত পৌঁছয় মেদিনীপুর রেঞ্জের বনকর্মীরা। ওই বালিহাঁস ও তার বাচ্চাদের উদ্ধার করে শালবনীর জঙ্গল সংলগ্ন জলাশয়ে ছেড়ে দেওয়া হয়, বনকর্মীদের উদ্যোগে। বন্যপ্রাণী গবেষক রাকেশ সিংহ দেব বনদপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছেন, “খুব-ই ভালো উদ্যোগ। তবে, দেখে মনে হল, এটি বালিহাঁস নয়, Lesser whistling Duck বা ছোট সরাল। একই প্রজাতির হলেও, সামান্য আলাদা। এই সময় জলাশয়ে হাজির হয় এই সরাল’গুলি। পরিবেশের স্বার্থে এদের রক্ষা করা কর্তব্য।” একদিকে যখন মাংসের লোভে কিংবা সংকীর্ণ স্বার্থসিদ্ধির জন্য কষাইয়ের মতো নির্মমভাবে বক হত্যা করেন কেউ বা কারা, ঠিক অপরদিকে একই জেলায় মানবতার বার্তা দিয়ে প্রকৃতির সম্পদ বালিহাঁস বা সরালের প্রাণ রক্ষা করেন অন্য কেউ! পশ্চিম মেদিনীপুরের এই দুই ঘটনাই প্রমাণ করে, মানুষের মতো দেখতে হলেই ‘মানুষ’ হওয়া যায়না, প্রয়োজন মানবধর্মে দীক্ষিত হওয়ার; এমনটাই বলছেন সচেতন জেলাবাসী।

ধৃত শেখ তাজমুল :

উদ্ধার হওয়া বালিহাঁস:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago