Culture and Society

Midnpaore: মেদিনীপুরের সুরের জগতে নতুন নাম আত্মধী! কটক মহোৎসবে জিতে নিল পাঁচ পাঁচটি পুরস্কার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১১ জানুয়ারি: ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মেদিনীপুর থেকে কটক! মেদিনীপুরের শহরের অরবিন্দ নগরের বাসিন্দা, টেকনো ইন্ডিয়া স্কুলের ক্লাস টু এর ছাত্র বছর সাতেকের আত্মধী কর। সম্প্রতি অনুষ্ঠিত কটক মহোৎসব ইন্টারন্যাশনাল ডান্স এন্ড মিউজিক ফেস্টিভ্যাল (Cuttack Mahotsav International Dance & Music Festival) প্রতিযোগিতার সাবজুনিয়র গ্রুপের পাঁচটি বিষয়ে অংশগ্রহণ করে, পাঁচটি বিষয়েই প্রথম পুরস্কার পেয়েছে মেদিনীপুরের ক্ষুদে প্রতিভা আত্মধী। শুধু তাই নয়, গত প্রায় দু’বছর ধরে চলা লকডাউন পর্বে বিভিন্ন অনলাইন কম্পিটিশনে অংশগ্রহণ করেও বিভিন্ন প্রাইজ পেয়েছে আত্মধী। তাছাড়াও, সম্প্রতি খড়্গপুর সংস্কৃত ভারত অল ইন্ডিয়া ন্যাশনাল কম্পিটিশনে চারটি বিষয়ে গ্রুপ-বি তে অংশগ্রহণও করেছিল এই ক্ষুদে সঙ্গীত শিল্পী। রবিবারই তার ফলাফল প্রকাশিত হয়েছে। চারটি বিষয়েই প্রাইজ পেয়েছে আত্মধী।

মেদিনীপুরের আত্মধী কটক মহোৎসবে জিতে নিল পাঁচ পাঁচটি পুরস্কার :

প্রসঙ্গত উল্লেখ্য, চার বছর বয়স থেকে আত্মধীর গান শেখা শুরু মেদিনীপুরের প্রখ্যাত সঙ্গীত গুরু সুপান্থ বসু’র কাছে। মা শিক্ষিকা অংশুলা করও সঙ্গীত চর্চা করেন। বাবা শিক্ষক অরিত্র কর। তাঁদের সাহচর্যে ছোটো থেকেই আত্মধী বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। গত এক বছরে সে প্রায় ২৫ টি প্রাইজ পেয়েছে বলে জানিয়েছেন মা অংশুলা দেবী। এছাড়াও, সম্প্রতি বেথা ফোন রেকর্ড থেকে আত্মধী’র একটি গানের অ্যালবামও বেরিয়েছে। অ্যালবামের নাম ‘অসম্ভবের ছন্দেতে’। গানের নাম, ‘ডালপুরি চাই ডালপুরি’। কথা সুকুমার রায় এবং সুর শ্যামল বসু। সবমিলিয়ে মেদিনীপুরের ‘সুরের জগতে’ এক উদীয়মান প্রতিভা হিসেবে আত্মধী-যে আগামীদিনে সুপ্রতিষ্ঠিত হতে চলেছে, তা বলাই বাহুল্য!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago