Natural Disaster

Mini Tornado: বৃষ্টির সঙ্গেই মিনি টর্নেডো পশ্চিম মেদিনীপুরে! কয়েক মিনিটেই লণ্ডভণ্ড বসন্তপুর-সুলতানপুরের কিছু এলাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জানুয়ারি: পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপে চলছে বৃষ্টি। তার সঙ্গেই মিনি টর্নেডো। পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণের বসন্তপুর সংলগ্ন সুলতানপুর এলাকার কিছু অংশ ঝড়ে লণ্ডভণ্ড হল। বড় বড় গাছ উল্টে পড়ায় রাস্তা বন্ধ। ভেঙে পড়েছে ট্রান্সফরমার। এলাকা এখনও বিদ্যুৎহীন। তবে, ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও পুরোপুরি বোঝা যাচ্ছে না! কাল সকালে বোঝা যাবে বলে জানা গেছে। যদিও প্রশাসনের লোকজন ইতিমধ্যে ওই এলাকায় পৌঁছে গিয়েছেন।

ভেঙে পড়েছে বড় বড় গাছ :

উল্লেখ্য যে, মঙ্গলবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার অন্তর্গত বসন্তপুর-সুলতানপুর এলাকায়। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সাথেই হঠাৎ শুরু হয় ঝড়। সেই ঝড়ে ভেঙে পড়ে এলাকার ২০-২৫ বছরের পুরাতন সব গাছ। গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায় রাইস মিল সংলগ্ন রাস্তা। স্থানীয় এক ব্যক্তির বাড়ির সিসিটিভি, কেবল লাইনের তার, ইলেকট্রিকের তার মাটিতে ছিঁড়ে পড়ে। ভেঙে পড়ে ট্রান্সফরমার। বিদ্যুৎহীন হয়ে পড়ে এলাকা। তবে, খবর পেয়েই স্থানীয়দের সাহায্যে উদ্ধার কাজে হাত লাগায় প্রশাসন। ঘটনাস্থলে পৌঁছন বিডিও সহ আধিকারিকরা। বিডিও সন্দীপ মিশ্র জানিয়েছেন, “একটা ঝড় হয়েছে। বড় ক্ষতি হয়নি। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago