Education

NEET: থ্যালাসেমিয়ার সঙ্গে লড়াই করেই সর্বভারতীয় NEET পরীক্ষায় সফল শহর মেদিনীপুরের ইন্দ্রানী! ভর্তি হলেন কলকাতার NRS মেডিক্যাল কলেজে

সুদীপ কুমার খাঁড়া, পশ্চিম মেদিনীপুর, ৫ নভেম্বর: বুকে যার অদম্য জেদ, হৃদয়ে এক আকাশ স্বপ্ন আর লক্ষ্য স্থির অর্জুনের মতো- পুরুষ কিংবা নারী, জয় তো তাঁর নিশ্চিত! মেদিনীপুরের ইন্দ্রানী তেমনই এক উদাহরণ। থ্যালাসেমিয়া (Thalassemia)’র সাথে লড়াই করেই ডাক্তারি পড়ায় সুযোগ পেলেন, পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের বিধাননগরের বাসিন্দা ইন্দ্রানী বিশ্বাস। ডাক্তারি পড়ার সর্বভারতীয় প্রবেশিকা NEET (National Elegibility Cum Entrance Test) পরীক্ষায় এবছর সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন ইন্দ্রানী। আর, ইতিমধ্যেই MBBS পড়ার জন্য ভর্তি হয়েছেন কলকাতার ঐতিহ্যবাহী নীলরতন সরকার মেডিক্যাল কলেজে (NRS Medical College)।

ইন্দ্রানী বিশ্বাস:

প্রসঙ্গত উল্লেখ্য, জন্মের সাতমাস পরেই ইন্দ্রানীর বাবা পেশায় স্কুল শিক্ষক অভিজিৎ বিশ্বাস এবং মা গৃহবধু তনুজা বিশ্বাস জানতে পারেন, তাঁদের মেয়ে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। সেদিন থেকেই শুরু হয় লড়াই। প্রথম দিকে মাসে একবার করে রক্তের প্রয়োজন হতো ইন্দ্রানীর। এখন মাসে দু’বার কলকাতায় গিয়ে রক্ত নিতে হয় ইন্দ্রানীকে। অসম্ভব মনের জোর আর বাবা-মায়ের স্বপ্ন ও অনুপ্রেরণাকে সঙ্গী করে বরাবর ভালো রেজাল্ট করে এসেছে মেধাবী ছাত্রী ইন্দ্রানী। ইন্দ্রানীদের আদি বাড়ি বাঁকুড়া জেলার নিবড়া গ্রামে হলেও, এখন বাবা-মা ও ভাই সর্বমান বিশ্বাসের সাথে মেদিনীপুর শহরের বিধাননগরে থাকে ইন্দ্রানী। পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত ইন্দ্রানী পড়াশোনা করেছে বাঁকুড়া জেলার গড়গড়িয়া সুভাষ হাইস্কুলে। এরপর, ২০১৯ সালে মেদিনীপুর শহরের নির্মল হৃদয় আশ্রম স্কুলের বালিকা বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয় ইন্দ্রানী। তবে, একবুক স্বপ্ন আর জেদ নিয়ে নিট (NEET) পরীক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছিল সে।

উল্লেখ্য যে, ইন্দ্রানীর চলার পথটা মোটেই মসৃণ ছিল না। চিকিৎসার কারণে অনেক সময়ই ভর্তি থাকতে হয়েছে হাসপাতালে বা নার্সিংহোমে। তবে, জেদ ছাড়েনি ইন্দ্রানী। সেই অবস্থাতেই লড়াই চালিয়ে গেছে। করোনা অতিমারীর ভয়ঙ্কর পরিস্থিতিতে রক্ত পাওয়া একপ্রকার দুষ্কর হয়ে পড়েছিল! সেই সময়ও বাবা-মা ও শুভানুধ্যায়ীদের সাথে নিয়ে জীবন যুদ্ধের লড়াই চালিয়ে গেছে। চিকিৎসা জনিত কারণে ও শারীরিক দুর্বলতার কারণে মাঝে মাঝে পড়াশুনো ছেড়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হলেও, ইন্দ্রানী তার লক্ষ্যে অবিচল থেকেছে। সেই আত্মবিশ্বাস, লড়াই; বাবা-মা’র স্নেহ, ভালোবাসা ও উৎসাহ প্রদান এবং শুভানুধ্যায়ীদের আশীর্বাদে আজ ইন্দ্রানীর লড়াই স্বার্থক হয়েছে। নিজের মেধা, পরিশ্রম ও যোগ্যতায় মেডিক্যাল পড়ার সুযোগ পেয়েছে ইন্দ্রানী। ইন্দ্রানীর এই লড়াই ও সাফল্য শুধু তার একার নয়, তা আরও অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে উঠেছে। ইন্দ্রানী জানিয়েছে, তার জীবনযুদ্ধের লড়াই যেহেতু রক্তের জন্য, তাই তার ইচ্ছে হেমাটোলজি নিয়ে পড়াশুনো করার।

NRS এ ভর্তি হওয়ার পর:

Advertisement:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago