Politics

Midnapore: মেদিনীপুরে জেলা পার্টি অফিসের মধ্যেই বিজেপির জেলা সহ-সভাপতিকে মেরে কুপোকাত করল মণ্ডল সভাপতি! প্রকাশ্যে CCTV ফুটেজ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ নভেম্বর: এবার জেলা বিজেপি (BJP)’র গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে! মেদিনীপুর সদর বিজেপি কার্যালয়ে দুই বিজেপি নেতার হাতাহাতি, মারধরের ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে। দলীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ঠিক ৪ টা নাগাদ মেদিনীপুর শহরের সিপাই বাজারে অবস্থিত জেলা বিজেপি পার্টি অফিসের (BJP Party Office) মধ্যেই গড়বেতার মণ্ডল সভাপতি ঠাকুর দাস মিদ্যার সাথে প্রথমে বচসায় জড়ান জেলা বিজেপির সহ-সভাপতি ড. শঙ্কর গুচ্ছাইত। বচসা থেকেই শুরু হয় হাতাহাতি। মারধর। সন্ধ্যা নাগাদ সেই ঘটনার সিসিটিভি ফুটেজ (CCTV Footage) প্রকাশ্যে এলে দেখা যায়, জেলা বিজেপি’র এই উচ্চ শিক্ষিত নেতাকে বেধড়ক মেরে একপ্রকার কুপোকাত করে দিয়েছেন ওই মণ্ডল সভাপতি। এরপরই, ‘রঙ্গমঞ্চে’ আবির্ভূত হন অন্য দুই জেলা নেতা! তাঁরাই আটকান দু’জনকে।‌ মারধরের ঘটনা আর বাড়তে দেননি! তবে, নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির একাংশ কর্মী স্পষ্ট জানাচ্ছেন, মারধরের ঘটনায় অর্থাৎ জেলা সহ-সভাপতির উপর মণ্ডল সভাপতির আক্রমণের ঘটনায় ওই দুই জেলা নেতারও মদত বা ইন্ধন থাকতে পারে! কারণ, তাঁরা তিনজনই নাকি বর্তমান জেলা সভাপতি (তাপস মিশ্র)’র গোষ্ঠী। অন্যদিকে, মার খাওয়া জেলা বিজেপি সহ-সভাপতি শঙ্কর গুছাইত প্রাক্তন জেলা সভাপতি তথা বর্তমান রাজ্য সহ-সভাপতি শমিত দাসের গোষ্ঠী। ঘটনায়, বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে এলো বলেই মনে করছে রাজনৈতিক মহল। তীব্র আক্রমণ শানিয়েছে জেলা তৃণমূলও।

চলছে মারামারি:

জানা গিয়েছে, অতি সম্প্রতি গড়বেতার পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন জেলা বিজেপির দাপুটে নেতা তথা জেলা সহ সভাপতি ড. শঙ্কর গুছাইত। আর, গড়বেতা এলাকারই একটি মণ্ডলের সভাপতি ঠাকুর দাস মিদ্যা। দলীয় সূত্রে জানা গেছে, একটি বৈঠকে দু’জনের মধ্যে বিবাদের সূত্রপাত। তারপরই, শনিবার বিকেলে দলের জেলা কার্যালয়ের এক তলায় দু’জনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। ঘটনার পর জেলা বিজেপি’র সহ সভাপতি ড. শঙ্কর গুচ্ছাইত জানিয়েছেন, “একসঙ্গে থাকলে অনেক সময় এরকম ঘটনা ঘটে। তবে, বিষয়টি উচ্চ নেতৃত্বকে জানিয়েছি। দল যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। এই বিষয়ে মিডিয়ার কাছে কিছু বলতে চাই না!” অন্যদিকে, এই ঘটনায় জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, “এটা বিজেপির দলীয় বিষয়, আমাদের কিছু বলার নেই! তবে, আমরা তো বারবার এটাই বলি যে, ভারতবর্ষের সবথেকে বিশৃঙ্খল দল হল বিজেপি! তাই, হাতাহাতি, মারামারি কিছু অস্বাভাবিক ঘটনা নয়।”

মারামারি থামাচ্ছেন এক জেলা নেতা:

জেলা নেতাকে মারধর:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago