Education

Madhyamik Result:‌ শরীরে বাসা বেঁধেছে বিরল রোগ, সব বাধা পেরিয়ে মাধ্যমিকে ৯৪ শতাংশ নম্বর মেদিনীপুরের মেধাবী কন্যার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ মে: শরীরে বাসা বেঁধেছে বিরল স্নায়বিক ব্যাধি। ডাক্তারি পরিভাষায় যার নাম স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোপি বা এসএমএ (Spinal Muscular Atrophy)। সারা ভারতবর্ষে যে রোগে মাত্র ৫০০-৬০০ জন আক্রান্ত, আর এ রাজ্যে (পশ্চিমবঙ্গে) বড়জোর ৫০-৬০ জন! সেই বিরল স্নায়বিক রোগ (SMA) নিয়েই জীবন-যুদ্ধের প্রথম বড় লড়াইয়ে সসম্মানে উত্তীর্ণ হলো পশ্চিম মেদিনীপুরের ‘মেধাবী কন্যা’ স্বর্ণাভা বেরা। কেশপুর ব্লকের আনন্দপুর সংলগ্ন সাহসপুর উচ্চ বিদ্যালয় থেকে এবার প্রায় ৯৪ (৯৩.৮৬) শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাস করল স্বর্ণাভা। সাহসপুরের স্বর্ণাভা’র প্রাপ্ত নম্বর ৬৫৭ (৭০০’র‌ মধ্যে)। মাত্র ১০ বছর বয়স থেকেই বিরল এই স্নায়বিক রোগে আক্রান্ত হয়েছে সে। হাঁটতে-চলতে পারেনা। পরীক্ষার হলে মেঝেয় বসে পরীক্ষা দিয়েছে স্বর্ণাভা।‌‌ স্কুলের মতো পরীক্ষার হলেও বাবা তাকে কোলে করে নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে আসতেন এবং নিয়ে যেতেন। এভাবেই, সব প্রতিবন্ধকতা জয় করে জীবন-যুদ্ধে এগিয়ে চলেছে সাহসপুরের এই ‘সাহসিনী’!

স্বর্ণাভা :

স্বর্ণাভা চিকিৎসক হতে চায়। অঙ্ক তার প্রিয় বিষয়।‌ যদিও, মাধ্যমিকে অঙ্কে একটু নম্বর কম হয়ে গেছে বলে মন খারাপ তার। স্বর্ণাভা অঙ্কে পেয়েছে ৯৩। জীবন বিজ্ঞানে ৯৯ এবং ভৌত বিজ্ঞানে ৯৬ পেয়েছে সে। ইতিমধ্যে, ওই স্কুলেই (সাহসপুর উচ্চ বিদ্যালয়ে) বিজ্ঞান নিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে স্বর্ণাভা। জীবন-যুদ্ধে হার না মেনে, নিজের স্বপ্ন পূরণ করতে চায় স্বর্ণাভা। আর, মেয়ের এই ‘স্বপ্ন’ নিয়েই দুশ্চিন্তায় বাবা সর্বরঞ্জন ও মা সোমা! সর্বরঞ্জন বেরা পেশায় একজন কৃষক। তাঁর স্ত্রী সোমা স্বাস্থ্য দপ্তরে চুক্তিভিত্তিক একটি কাজ করে। তাঁদের দুই মেয়ে। ছোটো মেয়ের বয়স ৭। সর্বরঞ্জন ও সোমা জানান, “ওর যখন ১০ বছর বয়স, তখনই আমরা জানতে পারি ও বিরল এই রোগে আক্রান্ত। আগে এই রোগের কোন চিকিৎসা বা ওষুধ ছিল না। এখন ওষুধ বেরিয়েছে। তবে, তা বিদেশ থেকে নিয়ে আসার অনেক খরচ। কেন্দ্রীয় সরকারের সহায়তায় কিছু ওষুধপত্র আমরা মাঝেমধ্যে পাই, এই যা। কলকাতায় একটা অস্ত্রোপচারের বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে। সেটারও খরচ ১৮-১৯ লক্ষ টাকা। আমাদের পক্ষে এখন আর তা সম্ভব নয়।” সাহসী মেয়ে স্বর্ণাভা অবশ্য থামতে চায়না, সব বাধা পেরিয়েই সে এগিয়ে যেতে চায়! বাকিটা অবশ্য ‘সর্বশক্তিমান’ ঈশ্বরের উপরই ছেড়ে দিতে চান সর্বরঞ্জন ও সোমা। (স্বর্ণাভা’র পরিবারের সঙ্গে যোগাযোগের নম্বর- 6294326547।)

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago