Police Administration

Transfer of Police: বদলি হলেন মেদিনীপুর কোতোয়ালী থানার IC! বদলি করা হল দাঁতন ও খড়্গপুর টাউন থানার IC দেরও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ মে: প্রায় তিন বছর পর বদলি হলেন পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের কোতোয়ালী থানার আই.সি (Inspector In-charge) পার্থসারথি পাল। তাঁকে বদলি করা হচ্ছে বারুইপুর পুলিশ জেলার ডিআইবি বিভাগের একজন ইন্সপেক্টর হিসেবে। কোতোয়ালী থানার আই.সি হয়ে আসছেন মুর্শিদাবাদ জেলার লালবাগের কোর্ট ইন্সপেক্টর আতিবুর রহমান। উল্লেখ্য যে, ২০২০ সাল থেকে কোতোয়ালী থানার আইসি হিসেবে কর্মরত ছিলেন পার্থসারথি পাল। অবশেষে তাঁকে বদলি করা হল ভিন জেলায় এবং অপেক্ষাকৃত অনেক কম গুরুত্বপূর্ণ পদে! সোমবার সন্ধ্যায় রাজ্য পুলিশের তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের ১৭জন ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ অফিসার-কে বদলি করা হয়েছে।

পার্থসারথি পাল:

আতিবুর রহমান:

এই একই বিজ্ঞপ্তি অনুযায়ী, বদলি করা হয়েছে খড়্গপুর টাউন থানার আই.সি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায়-কেও। তাঁকে সুদূর লালবাগের (মুর্শিদাবাদ) কোর্ট ইন্সপেক্টর করে পাঠানো হচ্ছে। খড়্গপুর টাউন থানার নতুন আই.সি হচ্ছেন রাজীব কুমার পাল। তিনি পশ্চিম মেদিনীপুর জেলার গোয়েন্দা বিভাগ বা ডি.আই.বি (ইন্সপেক্টর)-তে কর্মরত ছিলেন। অন্যদিকে, দাঁতন থানার আই.সি দয়াময় মাঝি-কে বদলি করে মেদিনীপুর সদরের সি.আই (Circle Inspector) করা হচ্ছে। পরিবর্তে, সদরের সি.আই দেবাশীষ ঘোষ দাঁতন থানার আই.সি হিসেবে দায়িত্ব নেবেন। এছাড়াও, বারুইপুর পুলিশ জেলার ডি.আই.বি’র ইন্সপেক্টর অভিষেক বিশ্বাস-কে ডেবরা সার্কেলের নতুন সি.আই (Circle Inspector) করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা যায়, এই বদলি নেহাতই রুটিন বদলি প্রক্রিয়ারই অংশ মাত্র। যদিও, পঞ্চায়েত নির্বাচনের আগে, একসঙ্গে রাজ্যের এতজন আইসি, সিআই তথা ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ অফিসারের বদলি ঘিরে বিভিন্ন মহলে জল্পনা ছড়িয়েছে!

বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায়:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago