Education

School Dress: স্কুলের পোশাক নীল সাদা, সঙ্গে বিশ্ব বাংলা লোগো! রাজ্যের সিদ্ধান্তের কড়া সমালোচনায় বিরোধীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২১ মার্চ: রাজ্যের সমস্ত সরকারি স্কুলে একই রঙের পোশাক! সেটাও আবার, নীল – সাদা। তাতে থাকবে ‘বিশ্ব বাংলা’র লোগো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তেমনই ইচ্ছে। আর, তা মাথায় রেখেই এবার প্রস্তুতি শুরু হল। এ নিয়ে অতি সম্প্রতি সমগ্র শিক্ষা মিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলি তৈরি করবে এই পোশাক। রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে সরবরাহ করা হবে পোশাক। এমনটাই জানানো হয়েছে সমগ্র শিক্ষা মিশনের তরফে। আগের মতোই পড়ুয়ারা স্কুল ব্যাগ এবং জুতোও পাবে। প্রত্যেকটি ব্যাগের উপরও থাকবে সরকারি লোগো। আর, এ নিয়েই শুরু হয়েছে বিতর্ক। বিরোধী দল, বিশেষত বিজেপির তরফে রাজ্য সরকারের এই ‘চাপিয়ে দেওয়া’ সিদ্ধান্তের কড়া সমালোচনা করা হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন, “সরাসরি স্কুলের সিদ্ধান্তে হস্তক্ষেপ করা হচ্ছে। প্রতিটি স্কুলের নির্দিষ্ট পোশাকবিধি রয়েছে। নীল-সাদা, গেরুয়া-সাদা কিংবা সবুজ-সাদা। সেটা পরেই স্কুলে যেতে হবে। কেন্দ্রের শিক্ষা মিশনের টাকায় স্কুল চলছে। রাজ্য এটা করতে পারেনা! কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে অভিযোগ জানাব আমি। অভিভাবকদেরও বলব, প্রয়োজনে আইনের আশ্রয় নিতে। স্কুলের অধিকারে হস্তক্ষেপ করা যাবে না।”

স্কুলের পোশাক নীল সাদা, সমালোচনায় শুভেন্দু:

প্রসঙ্গত, এর আগে শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয়গুলির ক্ষেত্রে জেলা অনুযায়ী একটি করে রঙের পোশাক সরবরাহ করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সেই পোশাকও তৈরি করেছে স্বনির্ভর গোষ্ঠী বা এম এস এম ই। তবে, রাজ্য জুড়ে একই রঙের (নীল সাদা) পোশাকের সিদ্ধান্ত নতুন! এখনও পর্যন্ত চূড়ান্ত নির্দেশিকা জারি না হলেও, স্কুলের ছাত্রদের নতুন পোশাক সম্ভবত হতে চলেছে সাদা প্যান্ট এবং নীল জামা। আর, ছাত্রীদের সাদা শার্ট এবং নীল টিউনিক ফ্রক। তৈরি হবে নীল-সাদা (Blue-White) সালোয়ার কামিজও। সূত্রের খবর, প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণির ছাত্রদের একটি হাফ ও একটি ফুলপ্যান্ট দেওয়া হবে। তারা পাবে একটি হাফ ও একটি ফুল শার্ট। প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণির ছাত্রীদের জন্য থাকবে দুই সেট করে শার্ট ও টিউনিক ফ্রক। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ছাত্রীরা পাবে শার্ট ও স্কার্ট। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্রীদের জন্য থাকবে দুই সেট করে সালোয়ার কামিজ ও দুটি করে ওড়না। পোশাকের পকেটের কাছে থাকবে ‘বিশ্ব বাংলা’ (Biswa Bangla) লোগো। এর আগে, জেলা অনুযায়ী প্রাথমিক পড়ুয়াদের পোশাকে জেলার নাম উল্লেখ করা থাকলেও, কোনো লোগো ব্যবহার করা হয়নি! স্বভাবতই, বিতর্ক তৈরি হয়েছে এই সিদ্ধান্ত নিয়ে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য, “কেন্দ্রের শিক্ষা মিশনের টাকায় যা খুশি করা যয়না!” বিরোধী বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফে তরফে বলা হয়েছে, “বিভিন্ন স্কুলের ঐতিহ্য লুকিয়ে আছে পোশাকের মধ্যে। সব স্কুলের নীল সাদা পোশাক হলে অনেক অসুবিধা হবে।” যদিও রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এনিয়ে মন্তব্য করেছেন, “নীল সাদা সরকারি রং নয়, আর কোনো ব্যক্তি বিশেষের রং-ও নয়। তাই, এনিয়ে বিতর্কের কিছু নেই!”

বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক:

এদিকে, সমগ্র শিক্ষা মিশনের বিতর্কিত এই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতেই জনস্বার্থ মামলা (PIL) দায়ের হল কলকাতা হাইকোর্টে। জানা গিয়েছে, AISF অর্থাৎ বাম ছাত্র সংগঠনের তরফে আইনজীবী সৌমেন হালদার মামলাটি দায়ের করে সরকারি বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশের আবেদন জানিয়েছেন। আবেদনে বলা হয়েছে, সরকারি রং কেন স্কুলের পোশাকে? কেনই বা রাজ্য সরকারের ‘লোগো’ (বিশ্ব বাংলা) খোদাই করার সিদ্ধান্ত? কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া এই জনস্বার্থ মামলার এক আইনজীবী রাজনীল মুখোপাধ্যায় জানান, “নীল-সাদা পোশাক নিয়ে আমাদের কোনও আপত্তি নেই। বিশ্ববাংলা লোগো নিয়ে আপত্তি রয়েছে।”

বিশ্ব বাংলা লোগো :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago