Education

Vidyasagar University: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিবাজী প্রতিম বসু’র মেয়াদ বৃদ্ধি করল উচ্চ শিক্ষা দপ্তর

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৭ জানুয়ারি: উপাচার্য (Vice Chancellor) হিসেবে আরও এক বছরের জন্য মেয়াদ বৃদ্ধি হল অধ্যাপক শিবাজী প্রতিম বসু’র। পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরে অবস্থিত ‘বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়’ (Vidyasagar University) এর উপাচার্য হিসেবে আগামী একবছর দায়িত্ব পালন করবেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. শিবাজী প্রতিম বসু। গত বুধবার (৫ জানুয়ারি), পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দপ্তর থেকে এই নির্দেশিকা আসার পর, বৃহস্পতিবার তাঁকে অভিনন্দিত করা হল বিশ্ববিদ্যালয়ের তরফে। শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক (Registrar) ড. জয়ন্ত কিশোর নন্দী সহ আধিকারিকরা। শুভেচ্ছা জানান যথাক্রমে বিজ্ঞান ও কলা-বাণিজ্য বিভাগের দুই ডিন ড. সত্যজিৎ সাহা এবং ড. তপন কুমার দে।

উপাচার্যকে শুভেচ্ছা জানালেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার :

প্রসঙ্গত উল্লেখ্য, পূর্বতন উপাচার্য অধ্যাপক রঞ্জন চক্রবর্তী’র পর দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক শিবাজী প্রতিম বসু। গত ৬ জুলাই (২০২১), তাঁকে ৬ মাসের জন্য দায়িত্ব দেওয়া হয়। সেই মেয়াদ শেষ হয় ৬ জানুয়ারি (২০২২)। তবে, মেয়াদ শেষ হওয়ার আগের দিনই (৫ জানুয়ারি), আরও ১ বছরের জন্য তাঁর মেয়াদ বৃদ্ধি করা হয় উচ্চ শিক্ষা দপ্তরের তরফে। ২০২৩ এর ৬ জানুয়ারি অবধি অথবা নতুন বিজ্ঞপ্তি জারি হওয়ার আগে অবধি উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন শিবাজী। এই বিষয়ে তিনি জানান, “আমার উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর-কে। পশ্চিম মেদিনীপুর জেলার এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বের দরবারে আরও প্রতিষ্ঠা করার জন্য এবং সগৌরবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আন্তরিক প্রচেষ্টা চলতে থাকবে। প্রতিমুহূর্তে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা, আধিকারিক বৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীদের সহযোগিতা পেয়ে এসেছি। আশা করছি ভবিষ্যতেও তাঁরা পাশে থাকবেন।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago