Education

School: কেউবা ব্যস্ত রোজগারে, কেউবা মত্ত খেলায়! খোদ মেদিনীপুর শহরের পড়ুয়ারাই উৎসাহ হারিয়েছে স্কুলের প্রতি, উদ্যোগী শিক্ষকরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ নভেম্বর: করোনা-পর্ব পেরিয়ে এসে শুরু হয়েছে স্কুল। তবে, শহর থেকে গ্রাম, স্কুলমুখী হয়নি বহু ছাত্র-ছাত্রী! জেলা শহর মেদিনীপুরের হবিবপুর সরস্বতী বিদ্যামন্দির হাইস্কুলের শিক্ষক শিক্ষিকারা তাই ছাত্র-ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে বিদ্যালয়ে আসার গুরুত্ব বোঝাতে শুরু করলেন। প্রসঙ্গত, করোনার কারণে দীর্ঘ দিন বিদ্যালয় বন্ধ ছিল। বর্তমান, সরকারের নির্দেশ অনুযায়ী নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে গিয়ে পঠনপাঠন শুরু করেছে। কিন্তু, ছাত্রছাত্রীদের উপস্থিতি মোটেই সন্তোষজনক নয়। সংসার ও পেটের টানে যে ছাত্রছাত্রী কাজে নেমে উপার্জন শুরু করেছে, বিশেষ করে তারা আর স্কুলে আসতেই চাইছে না। সামনেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চিন্তিত শিক্ষক-শিক্ষিকারা।

অভিভাবকদের বোঝাচ্ছেন শিক্ষকরা :

সোমবার ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও বোঝালেন শিক্ষক-শিক্ষিকারা। এ দিন, মধ্যদুপুরে পাড়ায় পাড়ায় স্কুলের শিক্ষক শিক্ষিকাদের দেখে স্কুলছুট পড়ুয়ারা পড়ে মহা সংকোচে! এক শিক্ষক বললেন, “কিছু ছাত্র-ছাত্রী যারা মার্বেল খেলছিল, তারা দৌড়ে পালালো নিমেষে। কয়েকজনকে দেখা গেল হাতে তেলকালি মেখে যন্ত্রাংশ সারাতে ব্যস্ত। তবে, শেষমেষ সবাই কথা দিয়েছে, এবার থেকে নিয়মিত স্কুল যাবে।” শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে অভিভাবকরাও হয়েছেন আশ্বস্ত। স্কুলের প্রধান শিক্ষিকা মালা মজুমদার জানালেন, “এই প্রচেষ্টা আমরা আগামী সারা সপ্তাহ জুড়েই করবো। আশা করি অভিভাবকেরা সচেতন হবেন।” উল্লেখ্য, এই স্কুলের অধিকাংশ ছাত্র-ছাত্রী দরিদ্র শ্রমজীবী পরিবারের। তাই অনেক ছাত্র অর্থ রোজগারে ব্যস্ত হয়ে গেছে। কিছু ছাত্র-ছাত্রীরা আবার নিয়মিত বিদ্যালয় আসার অভ্যাস হারিয়ে ফেলেছে। অনেকের আবার রয়ে গিয়েছে করোনা নিয়ে আতঙ্ক! প্রধান শিক্ষিকা জানালেন, “করোনা নিয়ে আতঙ্কের কিছু নেই, করোনা বিধি মেনেই শ্রেণিকক্ষে আমরা পড়াশোনা শুরু করেছি। অভিভাবকদের নিয়ে দফায় দফায় সচেতনতামূলক মিটিংও করেছি। এখন দেখার এই উদ্যোগ কতখানি সফল হয়!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago