Education

School: খুব শীঘ্রই খুলতে চলেছে ছোটদের স্কুলও! মিড-ডে মিলের খোঁজখবর নেওয়া শুরু হল

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ৩০ নভেম্বর: ১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলে গেছে স্কুল। তবে, ক্লাস হচ্ছে শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণী অবধি। অতিমারির প্রকোপ অনেকটা কমায়, এবার বিভিন্ন মহল থেকে দাবি উঠতে শুরু করেছে প্রথম থেকে অষ্টম শ্রেণি অবধিও ক্লাস চালু করার বিষয়ে। শিক্ষা দপ্তর সূত্রে খবর, ডিসেম্বর মাসে নতুন করে করোনা’র দাপট শুরু না হলে, জানুয়ারি’র শুরুতেই খুলে দেওয়া হবে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলি। সমস্ত শ্রেণীর ক্লাস চালু করে দেওয়া হবে। সোমবার (২৯ নভেম্বর) তাই রাজ্য সরকারের পক্ষ থেকে অফলাইনে পঠন পাঠন বন্ধ থাকা বিভিন্ন সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলির প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিভাগে মিড-ডে মিলে রান্না করা খাবার সম্পর্কে যাবতীয় তথ্য জানতে চেয়ে সমস্ত জেলাশাসক এবং মহকুমা শাসককে চিঠি দেওয়া হয়েছে।

মিড-ডে মিলের খোঁজখবর নেওয়া শুরু হল :

শিক্ষা দপ্তর থেকে পাঠানো এই চিঠিতে স্কুলগুলিতে মিড-ডে মিলে রান্না করা খাবার পরিবেশনের জন্য সব সরঞ্জাম ঠিকমত আছে কিনা, তা আগামী ৩ ডিসেম্বরের মধ্যে অনলাইনে জমা দেওয়ার কথা বলা হয়েছে। উল্লেখ্য, গত ১৬ নভেম্বর থেকে রাজ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভাগে অফলাইনে পঠন পঠন শুরু হয়েছে। এই চিঠির ফলে আগামী বছরের শুরুতেই প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে অফলাইন ক্লাস শুরু হবে বলে মনে করা হচ্ছে। এদিকে, করোনা’র নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ নিয়ে বিভিন্ন মহলে আশংকা প্রকাশ করা হলেও, এখন অবধি ভারতে বা বাংলায় এর প্রভাব লক্ষ্য করা যায়নি! তবে, পরিস্থিতির দিকে নজর রাখছেন দেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago