Education

School: “আমরা স্কুলে যেতে চাই”! ছাত্রদের কথা কানে গেল শিক্ষা দপ্তরের, দ্রুত স্কুল খোলার সম্ভাবনা রাজ্যে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি:”অনেক হলো মেলা-খেলা, খুলুক এবার পাঠশালা”! মেদিনীপুর থেকে মালদা, কাঁথি থেকে কলকাতা ছড়িয়ে পড়ছিল এই আওয়াজ। রাজ্য জুড়ে সংক্রমণের হার কমার সাথে সাথেই, প্রতিটি প্রান্ত থেকে উঠছিল স্কুল খোলার দাবি। বিভিন্ন শিক্ষক সংগঠন থেকে শুরু করে অভিভাবক-অভিভাবিকা, সর্বোপরি ছাত্র-ছাত্রীরাও এই দাবি তুলেছিলেন। আর, সেই আওয়াজ-ই এবার যেন পৌছে গেল, রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের অন্দরমহলে। আর তাই, রাজ্য জুড়ে ফের স্কুল চালু করার তৎপরতা শুরু হল। সূত্রের খবর অনুযায়ী, অবিলম্বে স্কুল খুলতে চায় রাজ্য স্কুল শিক্ষা দফতর। স্কুল খোলার (School Reopen) বিষয়ে আজ, শুক্রবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (H.K.Dwivedi)’র কাছে পাঠানো হল শিক্ষা দফতরের প্রস্তাব। বিষয়টি নিয়ে রাজ্য স্কুল শিক্ষা দফতরের সঙ্গে খুব শীঘ্রই আলোচনায় বসতে চলেছে নবান্ন (Nabanna)। তবে, নবান্ন সূত্রে জানা গিয়েছে, সংক্রমণের হার যেভাবে কমছে, তাতে কোভিড বিধি মেনে নবম-দ্বাদশের স্কুল খুলতে আপত্তি নেই মুখ্যমন্ত্রীর।

রাজ্য জুড়ে আন্দোলন :

জানা গেছে, প্রাথমিকভাবে নবম থেকে দ্বাদশ পর্যন্ত স্কুল চালু করতে চাইছে শিক্ষা দফতর। ফেব্রুয়ারি-তেই খুলে যেতে পারে স্কুল। তবে, স্বাস্থ্য দফতরের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে নবান্ন। এমনটাই নবান্ন সূত্রে খবর। উল্লেখ্য যে, ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে স্কুল চালু করার দাবি উঠছে। স্কুল খোলা ও পড়ুয়াদের দ্রুত টিকাকরণের দাবিতে আন্দোলন শুরু করেছে এআইডিএসও (AIDSO) সহ বেশ কিছু সংগঠন। শুক্রবারও, মেদিনীপুর সহ জেলার বিভিন্ন প্রান্তে আন্দোলন করেছে এই সংগঠন। দাবি উঠেছে, “পানশালা নয় খুলুক এবার পাঠশালা” কিংবা “ভেঙে যাক বন্ধ স্কুলের তালা, খুলুক ছাত্রদের জ্ঞানের জানালা।” যদিও, আন্তর্জাতিক মহল থেকেও বারবার স্কুল চালু করার কথা বলা হচ্ছে। এদিকে, রাজ্যে গত চব্বিশ ঘণ্টাতেও কমেছে সংক্রমণের হার! ৭২,৭৩৮ -টি নমুনা পরীক্ষা করা হলেও, সংক্রমিত হয়েছেন মাত্র ৯১৫৪ জন। মৃত্যু হয়েছে ৩৫ জনের। গত চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯,১১২ জন।

রাজ্যের করোনা বুলেটিন:

বিজ্ঞাপন:
News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago