Election

Kharagpur: হুমকি দিচ্ছে মাফিয়ারা! ইঞ্জিনিয়ার মেয়ে আর স্কুল পড়ুয়া ছেলেকে নিয়েই প্রচারে বান্টা মুরলী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: ১৫ নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী বান্টা মুরলিধর রাও। ভোটের মাত্র কয়েকদিন আগেই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন। এলাকার ডাকাবুকো এই বান্টা মুরলী-কেই প্রার্থী করেছে কংগ্রেস। অন্যদিকে, তৃণমূল প্রার্থী এলাকার বিদায়ী কাউন্সিলর অঞ্জনা সাঁকরে। তিনি আবার খড়্গপুরের ‘মাফিয়া ডন’ জেলবন্দী রাম বাবু ঘনিষ্ঠ বলে জানা যায়! অস্বীকার করেন না অঞ্জনা-ও। ‘ভাইয়া’ (রামবাবু) বলতে অজ্ঞান! এদিকে, নাম না করে তৃণমূল ঘনিষ্ঠ মাফিয়াদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন বান্টা মুরলীধর। তাঁর অভিযোগ, “প্রচারে বেরোলেই হুমকি আসছে। মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তৃণমূলের বাইক বাহিনী হুমকি দিয়ে চলে যাচ্ছে। মৃত্যু ভয়ে কেউ প্রচারে বেরোচ্ছে না! আমি পুলিশের দ্বারস্থ হচ্ছি।” মুরলী’র ইঙ্গিত যে তৃণমূল প্রার্থী অঞ্জনা সাঁকরে’র লোকজনদের বিরুদ্ধেই তা মানছেন কংগ্রেস নেতৃত্বও। তবে, সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে অঞ্জনা’র তরফে।

প্রচারে বান্টা মুরলীধর রাও :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী প্রচার) :

Advertisement (বিজ্ঞাপন) :

এদিন (বৃহস্পতিবার) সকাল থেকে দেখা গেল, বান্টার প্রচারে আছেন শুধু তাঁর ছেলে ও মেয়ে। মেয়ে বি.টেক ইঞ্জিনিয়ার শিক্ষিতা তরুণী। আর, ছেলে একাদশ শ্রেণীর পড়ুয়া। তাঁরা বললেন, “কি আর করবো, যেভাবে হুমকি দেওয়া হচ্ছে! বাবাকে তো আর একা ছেড়ে দিতে পারি না। তাই আমরাই পাশে আছি। মানুষের ভোটে বাবাই জিতবেন।” অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে অঞ্জনা সাঁকরে জানিয়েছেন, “আসলে ওনার পাশে কেউ নেই, তাই নাটক করছেন এসব। সিপিআই থেকে কংগ্রেস, কংগ্রেস থেকে তৃণমূল, তৃণমূল থেকে ফের কংগ্রেস! মানুষের বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন উনি। তাই, এসব নাটক করে বেড়াচ্ছেন। আর, তৃণমূল কংগ্রেস জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তাঁরা হুমকি নয়, উন্নয়নে বিশ্বাস করে। উনি কি বলে বেড়াচ্ছেন, মানুষ শুনবেনা!” তিনি এও জানিয়েছেন, “আমার বা আমার কর্মীদের কাছে এতো সময় নেই যে, ওনাকে ধমকাবে, চমকাবে! আমরা নিজেদের প্রচার নিয়েই ব্যস্ত।”

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago