Election

Midnpaore: এও কি সম্ভব! “প্রার্থী হতে চাইনা” লিখে তৃণমূল নেতৃত্বকে চিঠি দিলেন খড়্গপুরের যুবক ও গৃহবধূ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারি: শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে না পেরে অনেকেই কান্নাকাটি শুরু করে দিয়েছেন। কেউবা আবার বিক্ষোভ দেখাচ্ছেন। এই সমস্তের মধ্যেই ব্যতিক্রমী খড়্গপুর পৌরসভার বাসিন্দা এক যুবক এবং এক গৃহবধূ! প্রার্থী হিসেবে তাঁদের নাম এসেছে। তবে, তাঁরা চাননা প্রার্থী হতে! সম্পূর্ণ ব্যক্তিগত কারণে তাঁরা প্রার্থী হতে চান না। একজন জেসু নায়েক। ২৭ নং ওয়ার্ডের বাসিন্দা এবং ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হিসেবেই তাঁর নাম এসেছে। গতকাল প্রকাশিত পরপর দু’টি তালিকাতেই তাঁর নাম আছে। অপরজন, ১১ নং ওয়ার্ডের গৃহবধূ কাকলি ঘোষ। তাঁর নামও এসেছে ওই ওয়ার্ডর তৃণমূল প্রার্থী হিসেবে। তবে, গতকাল প্রকাশিত প্রথম তালিকায় তাঁর নাম ছিলনা। কিন্তু, সংশোধিত দ্বিতীয় তালিকায় তাঁর নাম চলে আসে! প্রার্থী হতে না চেয়ে দু’জনই শীর্ষ নেতৃত্বকে চিঠি দিয়েছেন শনিবার সকালে।

কাকলি ঘোষ’এর চিঠি :

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় ১০৮-টি পৌরসভার জন্য তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হয়। তবে, কয়েক ঘণ্টার ব্যবধানে সেই প্রার্থী তালিকায় বেশ কিছু সংশোধন করা হয়। তবে, শেষ পর্যন্ত প্রার্থী হতে না পেরে অনেকেই হতাশ! কেউ কেউ ক্যামেরার সামনে কেঁদেও ফেলেছেন। কেউবা রাস্তায় আগুন জ্বালিয়েছেন। কেউ আবার নির্দল হিসেবে দাঁড়ানোর চিন্তাভাবনা করছেন! এসবের মধ্যেই যেন ব্যতিক্রমী খড়্গপুর পৌরসভার এই দুই ঘোষিত প্রার্থী! গৃহবধূ কাকলি ঘোষ এবং যুবক জেশু নায়েক দু’জনই জানিয়েছেন, তাঁরা জানতেনইনা তাঁরা প্রার্থী হতে পারেন। কোনো প্রস্তাব আসেনি, নাহলে আগেই জানিয়ে দিতেন যে, তাঁরা প্রার্থী হবেন না! দু’জনই জানিয়েছেন, তৃণমূলকে সমর্থন করলেও, তাঁরা প্রার্থী হওয়ার জটিলতার মধ্যে যেতে চাননা। প্রসঙ্গত, চূড়ান্ত তালিকায় কাকলি ঘোষের নাম এসেছে ১১ নং ওয়ার্ডের প্রার্থী হিসেবে। কিন্তু, প্রথমে যে তালিকা প্রকাশিত হয়, তাতে তাঁর নাম ছিলোনা, ছিল পিয়ালী ভট্টাচার্য নামে এক কর্মীর। সংশোধিত তালিকায় বাদ যায় তাঁর নাম! এবার দেখার, কাকলি প্রার্থী না হলে তাঁর পরিবর্তে কে প্রার্থী হন। তবে, ২৭ নং ওয়ার্ডে প্রথম থেকেই নাম ছিল জেশু নায়েকের।

জেশু নায়েকের চিঠি :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago