Election

Midnapore: সকাল সকাল ভোট দিতে গিয়ে লক্ষ্মী দেবী শুনলেন তিনি ‘মারা গেছেন’! বাহিনী আর কমিশনের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ‘হতাশ’ হিরণের, বিক্ষোভের মুখে অগ্নিও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মে: সকাল সকাল গণতন্ত্রের উৎসবে সামিল হতে গিয়েছিলেন। শুনলেন ভোটার লিস্টে তাঁর নামই নেই! কারণ? তিনি নাকি মারা গেছেন! মেদিনীপুর লোকসভার অধীন খড়্গপুর সদর বিধানসভার ২৬০নং বুথে (শেরশা স্টেডিয়ামের) ঠিক এমনটাই ঘটলো ৭৭ বছর বয়সী লক্ষ্মী পাত্র-র সাথে। বেরিয়ে এসে লক্ষ্মী দেবী জানান, “প্রতিবারে এই বুথেই ভোট দিতে আসি। এবারও এখানে ভোট দিতে এসেছিলাম। কিন্তু, এসে দেখি লিস্টে আমার নাম নেই। ভিতরে জিজ্ঞাসা করলাম, ওঁরা বললেন, ‘আপনি মারা গেছেন’! তাই আপনার নাম ডিলিট হয়ে গেছে।”

লক্ষ্মী পাত্র:

এদিকে, শনিবার সকাল থেকেই নির্বাচন কমিশন আর কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে খুব উগরে দিয়ে ঘাটাল লোকসভা আসনের বিজেপি প্রার্থী হিরণ কেশপুরে জানান, “নির্বাচনের নামে প্রহসন করাচ্ছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর দেখা নেই! ওদের ডিআইজি আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। কেশপুর বিধানসভার ২৮০-টা বুথের ১৮০ টাতে আমাদের এজেন্টকে বসতে দেয়নি!” আনন্দপুর সহ বিভিন্ন এলাকায় হিরণকে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। তাঁর গাড়িতে ঢিল পড়েছে। আর, তাতে এক সাংবাদিক সহ অনেকেই অল্পবিস্তর আহত হয়েছেন। খড়্গপুর গ্রামীণের কিসমত আঙুয়া সহ একাধিক এলাকায় তাঁর গাড়ি আটকে তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখায়, গো ব্যাক স্লোগান দেয়। সাংবাদিকদের গাড়িও আটকে দেওয়া হয়। আবার, কেশিয়াড়িতে সাদা পোশাকের কলকাতা পুলিশের এক কর্মীকে বুথের আশেপাশে দেখে অগ্নিমিত্রা পাল তীব্র ভর্ৎসনা করেন তাঁকে। তাঁদের এক এজেন্টকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। পরে প্রার্থী অগ্নিমিত্রা তাঁকে ফের বুথে বসান।

হিরণ-কে ঘিরে বিক্ষোভ:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago