Election

Midnapore: মেদিনীপুর বিধানসভার উপ-নির্বাচন ১৩ নভেম্বর! আদর্শ আচরণবিধি লাগু হতে চলেছে ১৮ অক্টোবর থেকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৫ অক্টোবর: মেদিনীপুর সহ রাজ্যের ৬টি এবং দেশের ৪৮টি বিধানসভায় উপ-নির্বাচন (Bye Election) অনুষ্ঠিত হবে আগামী ১৩ নভেম্বর। মঙ্গলবার বিকেল চারটা একটি নাগাদ সাংবাদিক বৈঠক করার সাথে সাথেই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায় নির্বাচন কমিশন। ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের মধ্যেই দেশের ৪৮টি বিধানসভা আসনের উপ-নির্বাচনের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১৩ এবং ২০ নভেম্বর দুই দফায় ঝাড়খণ্ডে এবং এক দফায় ২০ নভেম্বর ভোটগ্রহণ মহারাষ্ট্রে। আর প্রথম দিনই (১৩ নভেম্বর) নির্বাচন হবে বাংলার ৬টি বিধানসভা আসনে। এই ৬টি বিধানসভা হল- মেদিনীপুর, তালডাংরা, নৈহাটি, হাড়োয়া, সিতাই ও মাদারিহাট। এই ছয় আসনের বিধায়করা গত লোকসভা নির্বাচনে সাংসদ হয়েছেন। তবে তাঁদের মধ্যে বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলামের মৃত্যু হয়েছে সম্প্রতি। হাড়োয়া আসনের বিধায়ক পদ ছেড়ে তিনি সাংসদ হন। হাড়োয়াতে উপ-নির্বাচন হলেও বসিরহাট লোকসভা আসনে এই দফায় ভোটগ্রহণ হচ্ছে না।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি:

বিজ্ঞপ্তি অনুযায়ী, অগামী ১৮ অক্টোবর ‘গেজেট নোটিফিকেশন’ প্রকাশিত হবে। আর তারপরই আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট (MCC) লাগু হয়ে যাবে। বিধানসভা ক্ষেত্রগুলি যে জেলার অন্তর্গত, সেই জেলা জুড়ে MCC লাগু হতে পারে বলে জানা গেছে। ১৮ অক্টোবর থেকেই মনোনয়ন পর্ব শুরু হয়ে যাবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ধার্য করা হয়েছে ২৫ অক্টোবর। স্ক্রুটিনি ২৮ অক্টোবর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৩০ অক্টোবর। নির্বাচন ১৩ নভেম্বর এবং ভোট গণনা ২৩ নভেম্বর। প্রসঙ্গত উল্লেখ্য, ৬টি বিধানসভার মধ্যে ৫টি আসনে তৃণমূলের প্রার্থীরা জয়ী হয়েছিলেন (২০২১ সালে)। পরে তাঁরা সাংসদ হন (২০২৪ সালে)। এঁরা হলেন যথাক্রমে- জুন মালিয়া, পার্থ ভৌমিক, অরূপ চক্রবর্তী, জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া এবং হাজি নুরুল ইসলাম (সদ্য প্রয়াত)। অপরদিকে, বিজেপি-র মনোজ টিগ্গা মাদারিহাটের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তিনি সাংসদ হওয়ায় সেই আসনেও ভোটগ্রহণ হবে।

মেদিনীপুর বিধানসভায় উপ-নির্বাচন ১৩ নভেম্বর:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago