Election

Municipality Election: মেদিনীপুর ও খড়্গপুর পৌরসভার নির্বাচন ২৭ ফেব্রুয়ারি! হাইকোর্টে জানাল নির্বাচন কমিশন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৩ ডিসেম্বর: আগামী ২২ জানুয়ারি (২০২২) হাওড়া, বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল ও চন্দননগরে পৌরসভা নির্বাচন হবে। ২৭ ফেব্রুয়ারি ভোট হবে বাকি পৌরসভাগুলোতে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এমনটাই জানাল রাজ্য নির্বাচন কমিশন। এদিন, পৌরসভা নির্বাচন নিয়ে শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী এমনটাই প্রস্তাব দিয়েছেন বলে হাইকোর্ট সূত্রে জানা গেছে।

কলকাতা হাইকোর্ট :

নির্বাচন কমিশন নিয়ে জনস্বার্থ মামলায়, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশনের কাছে জানতে চান, রাজ্যের বাকি পৌরসভাগুলোতে নির্বাচন নিয়ে কি ভাবছে কমিশন? তারই প্রত্যুত্তরে ২২ জানুয়ারি ও ২৭ ফেব্রুয়ারি দিন দুটির কথা জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী। সেই হিসেবে, মেদিনীপুর, খড়্গপুর, ঘাটাল, ক্ষীরপাই, কাঁথি, ঝাড়গ্রাম সহ দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম প্রভৃতি জেলার পৌরসভা গুলিতে নির্বাচন হতে চলেছে ২৭ ফেব্রুয়ারি। আপডেট: তবে, এ নিয়ে রাজ্য নির্বাচন কমিশন এখনও বিজ্ঞপ্তি প্রকাশ না করলেও বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজরের পুর ও নগরোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ফলে একপ্রকার নিশ্চিত যে, এই দু’টি দিনেই রাজ্যে নির্বাচন হতে চলেছে। এই

রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের বিজ্ঞপ্তি :

দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে নির্বাচন ২৭ ফেব্রুয়ারি :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago