Administration

KMC: ফিরহাদই হচ্ছেন কলকাতার মেয়র! চেয়ারপার্সনের দায়িত্বে মালা রায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৩ ডিসেম্বর: ফের কলকাতার মেয়র পদের দায়িত্ব পেলেন ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই মেয়র পদের জন্য ফের ফিরহাদের নাম উঠে আসে। বৈঠক শেষে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মেয়র, ডেপুটি মেয়র এবং মেয়র পারিষদদের নাম ঘোষণা করেন। ডেপুটি মেয়র পদে থাকছেন অতীন ঘোষ। এর আগেও এই দায়িত্ব সামলেছেন তিনি। পুরসভার চেয়ারপার্সন হিসেবে থাকছেন মালা রায়। নতুন তালিকায় মেয়র পারিষদে পুরনোদের মধ্যে বাদ গেলেন শুধুমাত্র স্বপন সমাদ্দার ও রতন দে। অপরদিকে ফের নিজেদের দায়িত্বে ফিরে এলেন জীবন সাহা,দেবাশিষ কুমার, তারক সিং, সন্দীপ বক্সী, সন্দীপন সাহা, অভিজিৎ মুখোপাধ্যায়, রাম পেয়ারে রাম, মিতালী বন্দ্যোপাধ্যায়, ও দেবব্রত মজুমদার।

মালা রায় (ফাইল ছবি) :

এদিকে, নতুন কাউন্সিলরদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে, ”হাতে ৫ বছর আছে বলে কখনই কাজ ফেলে রাখা যাবে না। প্রতি ছয় মাসে রিপোর্ট কার্ড দিতে হবে৷ কাজ না পারলে দল ও সরকার দেখবে৷ এখানে কোনও ব্যক্তিগত লবি নেই। তৃণমূলে একটাই লবি দল। একটাই নেতা মা-মাটি-মানুষ’’ পাশাপাশি, পুরভোটে বিপুল জয়লাভের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যে, “১৩৪ জনকেই অভিনন্দন। বিরোধীদের যারা জিতেছে, তাদেরও স্বাগত জানাচ্ছি। অনেক অপপ্রচার হয়েছে, তবু সাধারণ মানুষ আমাদের ওপর বিশ্বাস রেখেছেন। তাঁদেরই জয় উৎসর্গ করছি। এবারের কর্মযজ্ঞে দশ বছরের থেকেও বেশি কাজ করতে হবে।”

ফিরহাদ ববি হাকিম পুনরায় মেয়র হচ্ছেন :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago