মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে চলেছে:
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২৫ এপ্রিল: নির্বাচনের আবহে মাধ্যমিক রেজাল্ট কবে বের হবে তা নিয়ে জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই। অবশেষে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গেল দিনক্ষণ। ২ মে বের হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট। পরীক্ষা শেষের ৮০ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে ফলাফল। ২ মে ফলপ্রকাশের দিনই রেজাল্ট হাতে পাবেন পরীক্ষার্থীরা। একইসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটেও দেখা যাবে ফল।
উল্লেখ্য যে, এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে। শেষ হয় ১২ ফেব্রুয়ারি। আগে পরীক্ষা শুরু হত সকাল ১১টা ৪৫ মিনিটে। শেষ হত দুপুর ৩টে নাগাদ। কিন্তু, এবার সেই সময় এগিয়ে এসেছিল। এবার পরীক্ষা শুরু হয় ৯টা ৪৫ মিনিটে। শেষ হয় দুপুর ১টায়। অন্যদিকে, ৮ মে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে পারে বলেও জানা গেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে। পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় বের হচ্ছে ফল।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…