Examination

Madhyamik: পরীক্ষার আগের রাতে স্মার্টফোন নিয়ে অশান্তি! অসুস্থ হয়ে পশ্চিম মেদিনীপুরের ছাত্রী পরীক্ষা দিল মেডিক্যাল কলেজে বসে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ মার্চ:অসুস্থ স্মৃতিকণা মাধ্যমিক পরীক্ষা দিল মেদিনীপুর মেডিক্যাল কলেজে ও হাসপাতালে বসে। জানা গেছে, পরীক্ষার আগের রাতে (বৃহস্পতিবার) স্মার্টফোনের পেছনে অতিরিক্ত সময় দেওয়া নিয়ে মায়ের সাথে ছোটোখাটো অশান্তি হয়েছিল! এরপরই, বাড়িতে থাকা বিষজাতীয় কোন কিছু পান করে অসুস্থ হয়ে পড়ে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণের কেউশির মাধ্যমিক পরীক্ষার্থী স্মৃতিকণা ঘন্টা। এরপর, রাতেই তাকে নিয়ে যাওয়া হয় ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতালের বিছানায় বসে শুক্রবারের নির্ধারিত ইতিহাস পরীক্ষা দেয় স্মৃতিকণা।

পুলিশের উপস্থিতিতে হাসপাতালের বিছানায় বসে মাধ্যমিক পরীক্ষা দিল অসুস্থ ছাত্রী:

উল্লেখ্য যে, খড়্গপুর গ্রামীণের তেলিপুকুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী স্মৃতিকণা’র মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হয়েছিল মেউদিপুর উচ্চ বিদ্যালয়ে। কিন্তু, পরীক্ষার আগের রাতের এই দুর্ঘটনায় স্মৃতিকণা মাধ্যমিক পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়ে! পরিবারের লোকজন বিষয়টি স্থানীয় খড়্পুর গ্রামীণ থানায় জানান। তাঁরাই সেন্টার ইনচার্জের সঙ্গে কথা বলে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্মৃতিকণা’র পরীক্ষা দেওয়ার বিষয়টি সুনিশ্চিত করে। মেদিনীপুর শহরের মোহনানন্দ বিদ্যালয় থেকে পৌঁছে দেওয়া হয় প্রশ্ন পত্র খাতা। তবে, পরিবার ও স্কুলের তরফে বিষ জাতীয় কিছু খাওয়ার বিষয়টি অস্বীকার করা হয়েছে। যদিও, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই জাতীয় কিছু খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল স্মৃতিকণা! তবে, ভালোয় ভালোয় সমস্ত কিছু সম্পন্ন হওয়ায় আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্মৃতিকণার বাবা-মা ও পরিবার-পরিজন।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago