Festival

শত বিবাদ সত্ত্বেও হচ্ছে মেদিনীপুরের ঐতিহ্যমণ্ডিত মোটাকালীর পুজো! প্রতিমার নাম এরকম কেন জেনে নিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: বিবাদ সত্ত্বেও মেদিনীপুরের ঐতিহ্যমণ্ডিত মোটাকালীর পুজো চলছে সাড়ম্বরে। তবে, জমি বিবাদের কারণে পুজো এবার রাস্তায় নেমে এলো! আর, সে কারণেই, মন খারাপ পুজো উদ্যোক্তাদের। প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুরের সুপ্রাচীন বারোয়ারি কালীপুজোগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় পুজো হল, মেদিনীপুর শহরের মানিকপুরের গোলঞ্চতলা মাঠের ২২ ফুটের মোটা কালী পুজো। দীর্ঘ ৫৩ বছর ধরেই এলাকার একটি মাঠে এই পুজো হতো৷ পুজো উপলক্ষে বসতো মেলাও। কিন্তু, এবার ওই জমির মালিক বেঁকে বসায় পূজো সরিয়ে নিয়ে আসতে হয়েছে রাস্তায়। বর্তমান পূজো উদ্যোক্তাদের কথায়, “এই কালীর পুজো শুরু করেছিলেন এলাকার কুস্তিগীররা। সেই সময় কুস্তিগীরদের চেহারা ও স্বাস্থ্যের সঙ্গে সাযুজ্য রেখেই তৈরী করা হয়েছিল কালী প্রতিমা। সেই প্রথা আজও অব্যাহত। বর্তমানে, কুস্তিগীরদের বংশধররাই এই পুজো পরিচালনার দায়িত্বে রয়েছেন। কিন্তু, সম্প্রতি পুজোর মাঠ নিয়ে সমস্যা শুরু হয়৷ মাঠের মালিক জানিয়ে দেন, তিনি আর সেখানে পুজো করতে দেবেন না!”

মেদিনীপুরের মোটাকালী :

জানা যায়, আগে ঠিক হয়েছিল, বছরের মধ্যে ১১ মাস মাঠ ব্যবহার করবে মালিকপক্ষ। আর, কালীপুজোর সময় একমাসের জন্য স্থানীয় ক্লাবকে মাঠ ব্যবহার করতে দেওয়া হবে। কিন্তু, এখন আর সেই শর্ত মানতে রাজি নয় মালিকপক্ষ৷ বিষয়টি ইতিমধ্যেই আদালত পর্যন্ত গড়িয়েছে৷ ফলে, এবছর রাস্তার একপাশেই পুজোর আয়োজন করা হয়েছে। ক্লাবের সদস্য প্রদীপ্ত দে বক্সি জানান, আদালতে মামলা ওঠার ফলেই কালীপুজোর জায়গা বদল করতে হয়েছে তাঁদের। তাতে কিছুটা হলেও মন খারাপ সকলের। তবে শেষ পর্যন্ত যে পুজো হচ্ছে, এটাই বড় কথা৷ এবার এই পুজোর ৫৪ তম বর্ষ৷ তবে গত বারের মতো এবারও কোভিড বিধি মেনেই পুজোর আয়োজন করা হয়েছে বলে দাবি উদ্যোক্তাদের৷ গত কয়েক বছরের মতো এবারও প্রতিমা নির্মাণের দায়িত্বে রয়েছেন শিল্পী পিন্টু মিশ্র৷

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago