Festival

“লোকালয়ে সেজেছে আজ দেবালয়” বিধাননগর পূর্বের পুজো-থিম! জন্মাষ্টমীতেই আগমনীর সুর মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ আগস্ট: অপেক্ষা আর ৪২ দিনের। মা আসবেন ‘লোকালয়ে’! বিগত বছরের মতো এবারও অতিমারী বিধ্বস্ত ধরাধামে বিধি মেনেই মা-কে বরণ করে নেওয়া হবে অন্তরের অন্তরার্ঘ্য দিয়ে। সেই প্রস্তুতি শুরু হল পবিত্র ‘জন্মাষ্টমী’ তিথিতেই। কোথাও খুঁটি পুজো, কোথাও বা কাঠামো পুজোর মধ্য দিয়ে। মেদিনীপুর শহরের অন্যতম প্রসিদ্ধ পুজোগুলোর মধ্যে অন্যতম, বিধাননগর পূর্ব সর্বজনীন দুর্গোৎসব কমিটি-র পুজো। ১১তম বর্ষে পদার্পণ করছে সেই পুজো। সোমবার খুঁটি পুজো করার পাশাপাশি, এই বছরে তাদের থিম “লোকালয়ে সেজেছে আজ দেবালয়” প্রকাশ করা হয়।

বিধাননগরে খুঁটি পুজো :

লোকালয়ে সেজেছে আজ দেবালয় :

প্রসঙ্গত, জেলা শহরের এই পুজোর থিম বরাবরই আকর্ষণীয় হয়। দ্বিতীয় ঢেউয়ের অন্তিম লগ্ন আর তৃতীয় ঢেউয়ের প্রাক লগ্নে এবারের পুজোর থিমে বিধাননগর (পূর্ব) সর্বজনীন তুলে ধরবে, “করোনা মহামারী থেকে মানুষ’কে মুক্তি দিতে স্বয়ং দেবী দুর্গা দেবালয় থেকে লোকালয়ে নেমে এসেছেন! মা এর কৃপায় করোনা মুক্ত হবে পৃথিবী।” তবে, করোনা আবহে গত বছরের ন্যায় এবারও বড় ধরনের প্যান্ডেল করা থেকে তাঁরা বিরত থাকছেন বলেই জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। এদিন খুঁটি পুজোয় পাড়ার অধিবাসীদের সঙ্গে কচিকাঁচারাও ভিড় জমিয়েছিল। উপস্থিত ছিলেন এলাকার বিদায়ী কাউন্সিলর মৌ রায়। অন্যদিকে, মেদিনীপুর শহরের বিবিগঞ্জ সর্বজনীন দুর্গোৎসবের আজ কাঠামো পুজো অনুষ্ঠিত হয়। কোভিড বিধি মেনে এই অনুষ্ঠান পালিত হয় বিবিগঞ্জের পুজো মণ্ডপে। উপস্থিত ছিলেন এলাকাবাসী এবং এলাকার বিদায়ী কাউন্সিলর শম্ভুনাথ চট্টোপাধ্যায়। ৫৫ তম বর্ষে পদার্পণ করছে বিবিগঞ্জের পুজো।

বিবিগঞ্জে কাঠামো পুজো :

বিবিগঞ্জ সর্বজনীন দুর্গোৎসবের কাঠামো পুজো :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago