Arrested

৬০ টি স্পেশাল টিমের অভিযানে গ্রেফতার মোটা রাজার সঙ্গীরা! ‘জেলা পুলিশ’ কে কৃতিত্ব দিলেন সুজয়, ‘আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে’, দিলীপের কটাক্ষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ আগস্ট: “২০ টি থানাতে মোট ৬০ টি সার্চ টিম গঠন করা হয়েছিল। প্রতিটি টিম খুব ভালো কাজ করেছে। রবিবার রাতের মধ্যেই মোটা রাজার ৩ সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে। একাধিক আগ্নেয়াস্ত্র (পিস্তল) ও তাজা গুলি উদ্ধার করা হয়েছে। আজ তাদের আদালতে তোলা হবে। ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদনের করা হবে”। সোমবার সাংবাদিক বৈঠকে জানালেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) অম্লান কুসুম ঘোষ এবং এসডিপিও (SDPO) দীপক সরকারের নেতৃত্বে পুরো অভিযান-টি সফল হয়েছে বলে এসপি জানিয়েছেন। এছাড়াও, ডেবরা থানা, কোতোয়ালী থানা, খড়্গপুর টাউন, খড়্গপুর লোকাল প্রভৃতি থানার আই.সি-ও.সি সহ পুরো টিমকে কৃতিত্ব দিয়েছেন জেলা পুলিশ সুপার। গ্রেফতার হওয়া ৩ কুখ্যাত অপরাধী হল- সৌরভ ঘোষ, সাহিল ঘোষ ও ধীমান ঘোড়ই। অভিযুক্ত তিনজনের কাছ থেকে তিনটি দেশি বন্দুক, ১২ রাউন্ড তাজা কার্তুজ এবং ২৬ কেজি মাদকদ্রব্য এবং সঙ্গে থাকা মোটর বাইকটি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ৩ দুষ্কৃতী :

প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার রাত্রি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে মেদিনীপুরের ধর্মা ও মহতাবপুরে মোটা রাজা’র টিম গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করেছিল শহরজুড়ে! ঘটনার মাত্র দু’ঘণ্টার মধ্যে মোটা রাজা (ওরফে, সুমন সিং) কে গ্রেফতার করা হয়েছিল। গতকাল তার ১৪ দিনের পুলিশ হেফাজত হয়েছে। গতকাল রাতেই গ্রেফতার করা হয় তার বাকি তিন সঙ্গীকে। সঙ্গে দাঁতনের নাকা চেকিংয়ে আরও তিন দুষ্কৃতীকে (দুই পুরুষ ও এক মহিলা) গাঁজা এবং একটি ইন্ডিকা গাড়ি সমেত গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। আর, এই ঘটনায় “জেলা পুলিশ”কে ‘কৃতিত্ব’ দিয়েছেন শাসকদলের মেদিনীপুর জেলা সভাপতি সুজয় হাজরা। তিনি জানিয়েছেন, “মেদিনীপুর শান্তি ও শৃঙ্খলার শহর। কোনভাবেই দুষ্কৃতীদের প্রশ্রয় দেওয়া হবে না। এই ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ নেওয়ায়, পুলিশের পুরো টিমকে ধন্যবাদ জানাই। তবে, ভবিষ্যতে পুলিশকে আরো সতর্ক থাকার আবেদন জানাব।” এদিকে, মেদিনীপুর শহরে দুষ্কৃতীদের তাণ্ডবকে কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, “পুরো রাজ্যে গুলি-বারুদের উপর বসে আছে। এখন দেখছি শান্তির শহর মেদিনীপুরও দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে। পুলিশের কোন কৃতিত্ব নেই! সিসিটিভি ফুটেজ ছিল বলেই পুলিশ দুষ্কৃতীদের ধরতে পেরেছে। পুলিশের ভাবা উচিত, এত নাকা চেকিং থাকা সত্ত্বেও কিভাবে শহরে দাপিয়ে বেড়াল দুষ্কৃতীরা।” তিনি এও অভিযোগ করেছেন, “পুরভোটের আগে শহরবাসীকে আতঙ্কিত করতেই শাসক দলের মদতে দুষ্কৃতীরা শহরে দাপিয়ে বেড়াচ্ছে।” অভিযোগ উড়িয়ে শাসক দলের জেলা সভাপতি বলেছেন, “তৃণমূল কংগ্রেস কোনদিন দুষ্কৃতীদের প্রশ্রয় দেয়নি। এই দুষ্কৃতীরা কোথাও-কোনোভাবে তৃণমূলের সঙ্গে যুক্ত, প্রমাণ করে দিলে দিলীপ বাবুর কথা মেনে নেব।”

উদ্ধার অস্ত্রশস্ত্র :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago