Festival

রথযাত্রায় “ধুমধাম” নেই, উৎসব প্রিয় মেদিনীপুর বাসীর মিষ্টি কেনার ‘লাইন’ আছে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১২ জুলাই: অনাড়ম্বর ভাবেই পালিত হলো রথযাত্রা উৎসব। এই নিয়ে পরপর ২ বছর কোভিডের কোপে নগর পরিক্রমা করলেন না জগন্নাথ দেব, বলভদ্র ও মাতা সুভদ্রা। মেদিনীপুর শহরের ‘রথযাত্রা উৎসব’ও পালিত হলো কোভিড বিধি মেনে এবং অনাড়ম্বর ভাবে। জগন্নাথ মন্দিরের ঠিক উল্টোদিকেই অস্থায়ী ‘মাসী বাড়ি’ তৈরি করা হলো এবারও। রথে চেপে নয়, পুরোহিতদের কোলে চেপেই মন্দির থেকে মাসী বাড়িতে প্রবেশ করলেন জগন্নাথ দেব, বলরাম দেব ও দেবী সুভদ্রা। নিয়ম মেনে রাত্রি ৮ টার মধ্যেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলো। তবে, তারপরও রাত্রি ৯ টা অবধি লাইন দিয়ে মিষ্টি কিনতে দেখা গেলো উৎসবপ্রিয় মেদিনীপুর বাসীকে। শহরের কোতবাজার, পঞ্চুরচক থেকে স্কুলবাজার সর্বত্র এই দৃশ্য দেখা গেল। লাইন দেওয়ার পরও অনেকেই মনখারাপ করে বললেন, “জিলিপি শেষ!”

মিষ্টির দোকানে ভিড় (পঞ্চুরচকে) :

প্রসঙ্গত, কোভিডের কারণেই এবারও বিধিনিষেধ আরোপ করা হয়েছে বাঙালির অন্যতম প্রিয় এই ধর্মীয় উৎসবে। পুরী থেকে মাহেশ সর্বত্র অনাড়ম্বর ভাবে পালিত হয়েছে রথযাত্রা। ব্যতিক্রম নয় মেদিনীপুরও। তাতে কি! মনের আবেগ আর আনন্দের উপর তো বিধিনিষেধ চাপানো সম্ভব নয়। তাই মেদিনীপুর বাসী রথযাত্রার সন্ধ্যায় লাইন দিয়ে মিষ্টি কিনলেন। হয়তো “ধুমধাম” নেই, “লোকারন্য” নেই, তবে “আবেগটুকু” আছে। লুকিয়ে লুকিয়ে “ভাইরাস মহাশয়” যতোই হাসুন না কেন, মানুষ তার আবেগ আর ভালোবাসা’কে বিসর্জন দিতে রাজি নন কোনোভাবেই!

মেদিনীপুর জগন্নাথ মন্দিরের দৃশ্য:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

3 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago