Political Violence

রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুর! মাথায় টাঙির কোপ, গুরুতর আহত ১ মহিলা সহ ৫ তৃণমূল কর্মী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ জুলাই: ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুর! সোমবার দাঁতনের মুকুন্দপুরে বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয় বলে জানা যায়। মাথায় টাঙির কোপ বসিয়ে দেওয়া হয় কয়েকজনের মাথায়। গুরুতর জখম হয়েছেন ১ মহিলা সহ ৫ জন তৃণমূল কর্মী। তার মধ্যে দু’জনের অবস্থা রীতিমতো সঙ্কটজনক হওয়ায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে। বাকিদের চিকিৎসা চলছে দাঁতন গ্রামীণ হাসপাতালে। তৃণমূলের তরফে অভিযোগ যে, অতর্কিতেই বিজেপি হামলা চালিয়েছে। অপরদিকে, বিজেপির তরফে জানানো হয়েছে, গ্রাম্য বিবাদ’কে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে তৃণমূল।

আহত মহিলা তৃণমূল কর্মী :

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই রবি রাউত নামে এক তৃণমূল কর্মী’কে বিজেপি’র মুকুন্দপুর গ্রামের কর্মীরা নানা হুমকি দিচ্ছিলো। ওই যুবক টিউশন পড়ায়। রাতবিরেতে ফেরার সময় হুমকি দেওয়া হতো। সোমবার এই বিষয়ে আলোচনা করতে মুকুন্দপুর গ্রামে যান যুবকের পরিবারের সদস্য সহ ১২-১৫ জন। সেই সময় কোনো আলোচনা না করেই এক মহিলা সহ সকলের উপরই টাঙি সহ নানা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে বিজেপির লোকেরা। অনেকে পালিয়ে আসতে পারলেও, ৫-৬ জন থেকে যায়। তাদের উপরই নজিরবিহীন হামলা চালানো হয়। মাথায় টাঙির কোপ বসানো হয় লাল্টু দাস,‌ বিশ্বজিৎ রাউতের উপর। পার্বতী রাউত, প্রেমাকান্ত মান্না, গৌর দাস, মতিলাল মান্না’কেও বেধড়ক মারধর করা হয়। গৌর দাসের হাত পা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপি’র দিকে। যদিও স্থানীয় বিজেপি নেতা জানিয়েছেন, “সম্পূর্ণভাবে গ্রাম্য বিবাদ। এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্কই নেই।” পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ করা হলে তদন্ত শুরু হবে।

মাথায় টাঙির কোপ :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago