Festival

Midnapore: মেদিনীপুর-খড়্গপুরে টোটো-আটো-চারচাকায় করে ঠাকুর দেখতে বেরোবেন? ‘সময়’ জানিয়ে দিল প্রশাসন, বার্তা বিসর্জন নিয়েও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ সেপ্টেম্বর: এবারও টোটো-অটো কিংবা চারচাকা গাড়িতে করে ঠাকুর দেখতে পারবেন না জেলা শহর মেদিনীপুর ও রেল শহর খড়্গপুরে? পারবেন। তবে, একটি নির্দিষ্ট সময়ে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আজ, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকেই খড়্গপুর শহরে টোটো-আটো-চারচাকা সহ ভারি যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। মেদিনীপুর শহরে শনিবার অর্থাৎ পঞ্চমী (২৭ সেপ্টেম্বর)-র দিন থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। দুই শহরেই আগামী ৫ অক্টোবর, ত্রয়োদশী পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে।

টোটোর উপরও নিষেধাজ্ঞা:

বিজ্ঞাপন (Advertisement):

খড়্গপুরে মহকুমা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ২৬ সেপ্টেম্বর, শুক্রবার থেকে ৫ অক্টোবর, রবিবার পর্যন্ত বিকেল ৩টে থেকে ভোর ৩টে পর্যন্ত শহরের কোন রাস্তায় টোটো, অটো, রিক্সা এবং চারচাকা গাড়ি চলাচল করতে পারবেনা। বাকি সময়ে অবশ্যই সেগুলি চলাচল করতে পারবে। শহরে বাস এবং ভারি যানবাহন প্রবেশের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা দুপুর ২টো থেকে ভোর ৩টে পর্যন্ত। অন্যদিকে, মেদিনীপুর শহরের ক্ষেত্রে ২৭ সেপ্টেম্বর, শনিবার থেকে ৫ অক্টোবর, রবিবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। মেদিনীপুরের পুরপ্রধান সৌমেন খান সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, এই ৯ দিন দুপুর ২টো থেকে রাত্রি ২টো পর্যন্ত মেদিনীপুর শহরের কোন রাস্তায় টোটো, অটো, রিক্সা বা চারচাকা গাড়ি চলাচল করতে পারবেনা। ওই একই সময়ে শহরে বাস সহ কোন ভারি যানবাহনও প্রবেশ করতে পারবেনা। শহরে প্রবেশের আগেই সেগুলিকে নির্দিষ্ট জায়গায় নিয়ন্ত্রণ করবে ট্রাফিক পুলিশ। বাকি সময়ে অবশ্য ছোট ও বড় গাড়ি চলাচল করতে পারবে শহরের রাস্তায়।

জেলাশাসক খুরশিদ আলি কাদেরি জানিয়েছেন, “দুই শহরকে যানজট মুক্ত রাখতেই এই উদ্যোগ।” জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, “বাইক নিয়ে যারা বেরোবেন তারাও ট্রাফিক আইন মেনে চলবেন। কোনোভাবেই মদ্যপ অবস্থায় বা বেপরোয়াভাবে গাড়ি চালাবেন না! সেক্ষেত্রে কড়া পদক্ষেপ করা হবে। নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে উৎসবে মেতে উঠুন।” তিনি এও জানিয়েছেন, জেলার ১০০টি জায়গায় থাকছে পুলিশের সহায়তা শিবির বা হেল্প ডেস্ক। মহিলাদের সুরক্ষার জন্য প্রতিটি থানায় থাকছে ‘পিঙ্ক মোবাইল টিম’। শহরে টহল দেবে উইনার্স বাহিনীও। এছাড়াও, জেলাজুড়ে পুজোর সময় প্রায় ৫ হাজার পুলিশকর্মী প্রতিদিন নিজেদের কর্তব্য পালন করবেন বলেও জানিয়েছেন পুলিশ সুপার। মেদিনীপুরের পুরপ্রধান সৌমেন খান বার্তা দিয়েছেন, “শহরের কোন পুকুরে প্রতিমা নিরঞ্জন করবেন না। কেবলমাত্র কংসাবতী নদীর গান্ধীঘাট ও ডিএভি ঘাটেই প্রতিমা নিরঞ্জন করতে হবে। সেখানে পুরসভার তরফে সমস্ত ব্যবস্থা থাকবে।”

ট্রাফিক আইন মেনে চলার বার্তা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago