Film

Film Honeymoon: মুক্তি পেল মেদিনীপুর শহরের শিল্পীদের নিয়ে তৈরি পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা ‘হানিমুন’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৮ নভেম্বর: কলকাতার গন্ডি ছাড়িয়ে এবার জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরেও তৈরি হল পূর্ণ্য দৈর্ঘ্যের ফিল্ম (বা, সিনেমা)। গিনি এন্টারটেইনমেন্টের ব্যানারে মেদিনীপুরের ছেলে, পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ নীলের (নীলোৎপল চ্যাটার্জির) পরিচালনায় তৈরি হয়েছে হানিমুন, দ্য ডার্ক সাসপেন্স (HONEYMOON, The Dark Suspense) ফিল্মটি। রহস্য এবং রোমাঞ্চে ভরা এই ফিল্মটি নিয়ে যথেষ্ট আশাবাদী তরুণ পরিচালক নীল। ফিল্মের গল্প এবং ডায়লগ নীলেরই লেখা।

টিম ‘হানিমুন’:

বিজ্ঞাপন (Advertisement):

ফিল্মে একটি গান রয়েছে। গানের কথা এবং সুরকার নীলই। কন্ঠে স্বাগত এবং রিদিম। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শকুন্তলা বোস, শৌভিক মোহান্ত, ঋক চৌধুরী, সুশান্ত ঘোষ, প্রিয়াঙ্কা আঢ্য, রাজ চক্রবর্তী, সুদীপ খাঁড়া, তাপস জানা, নীল নিজে এবং তার কন্যা শিশুশিল্পী নীলাক্ষি চ্যাটার্জী। মেদিনীপুর শহরের শ্রী আরবিন্দ শিশু উদ্যানের 3D প্রেক্ষাগৃহে আজ, শনিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় মুক্তি পেয়েছে। রহস্য এবং রোমাঞ্চে ভরা এই ফিল্মটি দর্শকদের মন জয় করবে বলে তরুণ পরিচালক নীল যথেষ্ট আশাবাদী।

বিজ্ঞাপন (Advertisement):

বিজ্ঞাপন (Advertisement):
News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

4 weeks ago