Fire

Fire: বাড়িতে লাগল আগুন, আতঙ্কে ছাদ থেকে লাফিয়ে পা ভাঙলেন মেদিনীপুর শহরের যুবক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: ভর সন্ধ্যায় বিপত্তি! হঠাৎ বাড়িতে আগুন লেগে যায়। সেই সময় একতলা বাড়ির ছাদে ছিলেন যুবক। আগুন লেগেছে বুঝতে পেরেই আর সিঁড়ি ভাঙার ঝুঁকি নেননি বাপি প্রামাণিক নামে বছর ৩৫ এর যুবক। সোজা উপর থেকে লাফ মারেন! বাড়ির ভেতরের সকলেও আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। ততক্ষণে বাড়ির বিভিন্ন জিনিসপত্রে আগুন ধরে গেছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে! ঘটনাটি মেদিনীপুর শহরের ছোটো বাজার এলাকার (বড়বাজার সংলগ্ন শিবমন্দির গলিতে)। শনিবার সন্ধ্যা ছ’টা – সাড়ে ছ’টা নাগাদ ঘটনাটি ঘটে। খবর পাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই শহরের সিপাই বাজার ফায়ার স্টেশন থেকে দমকল বাহিনী পৌঁছয়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মেদিনীপুর দমকল বাহিনীর ফাইল ছবি (প্রতীকী ছবি হিসেবে ব্যবহার করা হয়েছে) :

প্রাথমিকভাবে, স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা পুরোপুরি নেভাতে ব্যর্থ হন। দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও, তার আগেই বাড়ির বেশিরভাগ জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। মাথায় হাত পড়ে ওই মধ্যবিত্ত পরিবারের। অন্যদিকে, ছাদ থেকে লাফ দিয়ে ওই যুবকও পায়ে চোট পান। যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি! আগুন নিভিয়ে দমকলকর্মীরাই গিয়ে ওই যুবককে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। যুবকের পায়ের হাড় ভেঙেছে বলে জানা গেছে। তবে, আগুন থেকে হতাহতের ঘটনা ঘটেনি। দমকল সূত্রে জানা গেছে, বাড়ির ফ্রিজে প্রথম আগুন লাগে। পুরানো ওই ফ্রিজের ভেতরের কোনো একটি যন্ত্র জ্বলে যায়। সেই আগুনে ছড়িয়ে পড়ে অন্যান্য জিনিসপত্রে। ঘটনায় ওই পরিবার রীতিমতো আতঙ্কিত!

বিজ্ঞপ্তি :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago