Sports

Midnpaore: জঙ্গলমহল থেকে জাতীয় পর্যায়ে! প্রতিযোগিতা স্থগিত হওয়ায় মন খারাপ শালবনী-এক্সপ্রেস অনুপমের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: স্বপ্নের দৌড় শুরু হয়েছিল মাত্র বছর তিনেক আগে! বাবা কার্তিক মাহাত’র অনুপ্রেরণাতেই ম্যারাথন বা দূরপাল্লার দৌড়ে (Marathon) অংশ নেওয়া শুরু করেছিলেন পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) অনুপম। প্রথম সাফল্য নিজের ঘরের মাটিতেই। শালবনী ব্লকের বামুনবুড়ি মেলা কমিটির ৩ মাইল দৌড় প্রতিযোগিতায় তৃতীয় হওয়া। এরপর, জঙ্গলমহল থেকে জেলা শহর মেদিনীপুরে। মেদিনীপুর শহরের অরবিন্দ স্পোর্টিং ক্লাবের ৫ মাইল দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয়। এরপরের দু’বছর করোনা কিছুটা বাধ সাধলেও, মেদিনীপুর-খড়্গপুর (Midnapore-Kharagpur) এর প্রায় সমস্ত ম্যারাথন বা দূরপাল্লার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য ছিনিয়ে নিয়েছে শালবনী ব্লকের পিড়াকাটা সংলগ্ন লালেরডিহি’র বাসিন্দা অনুপম। আজকের দিনেই অর্থাৎ নেতাজী সুভাষ চন্দ্র বসু’র জন্মদিবস উপলক্ষে ২০২১ এর ২৩ জানুয়ারি ‘ঘাগরা মৈত্রী সংঘ’ এর ৫ কিমি দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় হওয়া এবং ঠিক ৮ দিন পরে (৩১ জানুয়ারি), মেদিনীপুর শহরের নজরগঞ্জ তরুণ সংঘের ৩ মাইল দৌড় প্রতিযোগিতায় তৃতীয় হওয়া! আর, এর ঠিক পরের দিনই স্বপ্নের সাফল্য আসে অনুপমের মুকুটে। কলকাতায় আয়োজিত, ‘বেঙ্গল রোড রেস অ্যাসোসিয়েশন’ আয়োজিত রাজ্য ক্রশ কান্ট্রি (cross-country) প্রতিযোগিতা’র অনূর্ধ্ব ২০ বিভাগে দ্বিতীয় হন অনুপম! তবে, করোনা কারণে সেবার জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে পারেননি। আর, এবারও গত অক্টোবরে (২০২১), মেদিনীপুর শহরে আয়োজিত রাজ্য ক্রশ কান্ট্রি (cross-country) প্রতিযোগিতায় চতুর্থ হয়ে ফের জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন। এবারও, বাধ সাধল করোনা! ১৫ জানুয়ারি, নাগাল্যান্ড যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা স্থগিত হয়ে যায়। স্বভাবতই মন খারাপ জঙ্গলমহলের চ্যাম্পিয়নের!

আজ, ২৩ জানুয়ারি’র ছবি (বিষ্ণুপুরে প্রথম হয়েছে অনুপম) :

প্রসঙ্গত উল্লেখ্য, পিড়াকাটা উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর আইটিআই নিয়ে পড়াশোনা করছেন বছর ২০’র অনুপম। তাঁর অনুপ্রেরণা দৌড়বিদ বাবা। হ্যাঁ, বাবা কার্তিক মাহাত’ও স্কুল স্তর থেকে জেলা স্তর অবধি একজন প্রশংসিত দৌড়বিদ। বাবার উৎসাহ আর অনুপ্রেরণাতেই এগিয়ে চলেছে অনুপম। পিড়াকাটায় মামাবাড়ি অনুপমের। মামা শিক্ষক সুবোধ মাহাত বললেন, “পারিবারিকভাবেই খেলাধুলা আর অ্যাথলেটিক্সের প্রতি আগ্রহ। চর্চা ও অনুশীলন ওর বাবার হাত ধরেই। আমরাও প্রতিমুহূর্তে উৎসাহিত করি। জঙ্গলমহল থেকে জাতীয় পর্যায়ে পৌঁছেছে। কিন্তু, অংশগ্রহণ করতে পারল না এই অতিমারি পরিস্থিতিতে প্রতিযোগিতা স্থগিত হয়ে যাওয়ায়।” শালবনী ব্লক ও মেদিনীপুর সদর মহাকুমা ক্রীড়া প্রশাসন অন্যতম নেতৃত্ব সন্দীপ সিংহ জানিয়েছেন, “অনুপম-রাই জঙ্গলমহলের গর্ব। ওদের দেখে বাকিরাও এগিয়ে আসুক, পড়াশোনার সাথে সাথে খেলাধুলার চর্চাও হওয়া প্রয়োজন।” আজ, ২০২২ এর ২৩ জানুয়ারিও সাফল্য এসেছে অনুপমের মুকুটে। নেতাজী সুভাষ চন্দ্র বসু’র ১২৬ তম জন্মদিবস উপলক্ষে বাঁকুড়ার বিষ্ণুপুরে আয়োজিত ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন ‘শালবনী-এক্সপ্রসে’ (Salboni Express) অনুপম। অনুপম তাঁর এই সাফল্য উৎসর্গ করেছে বাবা কার্তিক মাহাত এবং সমগ্র জঙ্গলমহলবাসীকে।

বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago