Fire

Midnapore: মেদিনীপুর শহরের উপকন্ঠে ছেড়ুয়ায় রহস্যজনক অগ্নিকান্ড! মৃত্যু শিশুর, চিকিৎসাধীন মা; খুন না বিস্ফোরণ তদন্তে পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ:পশ্চিম মেদিনীপুরে জেলা শহর মেদিনীপুরের অদূরেই (৬-৭ কিলোমিটার দূরে) ‘বাজির গ্রাম’ ছেড়ুয়ায়, রাতের অন্ধকারে হঠাৎ ‘অগ্নিকাণ্ড’ গৃহস্থের বাড়িতে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু দু’বছরের শিশুর! আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যালে ভর্তি গৃহবধূ। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্রমেই দানা বাঁধছে ‘রহস্য’! খুন নাকি আত্মহত্যা না বিস্ফোরণ, তদন্ত শুরু করেছে কোতোয়ালী থানার পুলিশ। জানা গেছে, বুধবার রাতে হঠাৎই ছেড়ুয়ায় শেখ কাশীরুদ্দিনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই সময় বাড়ির ভেতরেই ছিলেন কাশীরুদ্দিনের স্ত্রী রোকসানা বিবি ও দু’বছরের পুত্র সন্তান আব্দুল মন্ডল। অগ্নিদগ্ধ ও আশঙ্কাজনক অবস্থায় দু’জনকেই ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় দু’বছরের শিশুটির। বার্ন ইউনিটে চিকিৎসা চলছে মায়ের।

বুধবার রাতে:

প্রসঙ্গত, মেদিনীপুর সদর ব্লকের ছেড়ুয়া গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই তৈরি হয় নানা ধরনের শব্দবাজি ও আতশবাজি। সম্পূর্ণ বেআইনিভাবে চালানো হয় অবৈধ বাজির কারখানা। সূত্রের খবর, শেখ কাশীরুদ্দিনের বাড়িতেও মজুত ছিল নানান শব্দবাজি। তা তাঁরা নিজেরা স্বীকারও করেছেন। বুধবার রাতে সেই বাড়িতেই আগুন লেগে অগ্নিদগ্ধ হয় ওই গৃহবধূ ও তাঁর ছেলে। গৃহবধূর বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল রুকসানা বিবি ও তাঁর স্বামীর মধ্যে। আগে একাধিকবার রুকসানাকে মারধরও করা হয় বলে অভিযোগ। বাপের বাড়ির সদস্যদের দাবি, কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা সরজমিনে খতিয়ে দেখুক পুলিশ। এখনও পর্যন্ত ঘটনা নিয়ে থানায় কোনো অভিযোগ দায়ের করা না হলেও, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ কোতোয়ালী থানার পুলিশ। মজুত করা বাজিতে আগুন লেগে এই ঘটনা, নাকি গোটা ঘটনার পিছনে রয়েছে অন্য কোনো ‘রহস্য’; তাই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। যে বাড়িতে ঘটনাটি ঘটেছে, সেই বাড়িটি সিল করা হয়েছে পুলিশের তরফে। তবে ঘটনার পর থেকে এখনও পর্যন্ত হদিস মেলেনি অগ্নিদগ্ধ গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজনদের! ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago