Recent

Kharagpur: “যুদ্ধ নয় শান্তি চাই!” রঙের উৎসবে শরীর রাঙিয়ে শান্তির বার্তা খড়্গপুরের ছাত্রীদের

সমীরণ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: বাতাসে বহিছে প্রেম! তাই যুদ্ধ নয়, প্রেমের বার্তা। বার্তা শান্তির। রঙের উৎসবেও শান্তির বার্তা দিল, পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণের শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠান। পিঠে আবির রাঙিয়ে প্রতিষ্ঠানের ছাত্রীরা বার্তা দিলেন, “যুদ্ধ নয় শান্তি চাই!” মেদিনীপুর ও খড়্গপুর শহরের সংযোগস্থলে অবস্থিত, মাতকাতপুরের খড়্গপুর ট্রাইবাল শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠান (Kharagpur Tribal Teachers Training Institute) এ, আজ, বৃহস্পতিবার সকালে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল। সেই উৎসবেই কলেজের পড়ুয়ারা নানান রঙে একে অপরকে রাঙিয়ে দিয়ে মেতে ওঠেন ‘নবীন বসন্তে’। সঙ্গে অভিনব বার্তা।

ছাত্রীদের বার্তা:

তবে, বসন্ত উৎসবের মধ্যেও কোথাও যেন একটু মন খারাপের পরিবেশ ছিল কলেজের ছাত্র-ছাত্রীদের মনে। তাঁরা জানান, “রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতি আগামীতে তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে। তাই, সারা বিশ্বকে আমরা শান্তির বার্তা দিতে চাই।” এর আগেও, এই কলেজের ছাত্রীরা এভাবেই বার্তা দিয়েছিলেন! রবীন্দ্র সঙ্গীত-এর ‘বিকৃতকারী’ রোদ্দুর রায়-কে বার্তা দিতে ২০২০’র বসন্ত উৎসবে ছাত্রীরা পিঠে লিখেছিলেন- “কবিগুরু ক্ষমা করো!” আর, এবার বিশ্বের রাষ্ট্রনায়কদের উদ্দেশ্যে বার্তা। উল্লেখ্য যে, আগামীকাল (১৮ মার্চ) দোল পূর্ণিমায় কলেজ ছুটি থাকবে। তাই, আজ, কলেজে বসন্ত উৎসব পালনের মধ্যে দিয়ে, অনেকটা শান্তিনিকেতনের ধাঁচে, পিঠে আবির রাঙিয়ে “যুদ্ধ নয় শান্তি চাই” লিখে বার্তা দিলেন ছাত্রীরা।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago