Fire

Terrible Fire: পশ্চিম মেদিনীপুরে বীজ তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! চার ঘন্টা ধরে চলছে আগুন নেভানোর কাজ, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ আগস্ট: সাতসকালেই ভয়াবহ অগ্নিকাণ্ড! পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা রোডের পান সিডস প্রাইভেট লিমিটেডের ফ্যাক্টরিতে লাগে আগুন। মেদিনীপুর দমকল বাহিনীর একটি ইঞ্জিন সকাল দশটা থেকে আগুন নেভানোর কাজ শুরু করলেও, এখনও দাউ দাউ করে জ্বলছে কারখানার একাংশ। দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসার। এদিকে, এই দুর্ঘটনায় বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনীও। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই লেগেছে আগুন।

ভয়াবহ অগ্নিকাণ্ড :

জানা যায়, শনিবার সকাল ৯-টা নাগাদ গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড সংলগ্ন পাতুরিয়া এলাকায় পান সিডস প্রাইভেট লিমিটেড গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই কারখানায় ধান, গম, সরিষা প্রভৃতি খাদ্যশস্যের বীজ তৈরি করা হয় বলে জানা গেছে। স্বাভাবিকভাবেই বিপুল পরিমাণ বীজের বস্তা মজুদ করা ছিল গোডাউনে। বিভিন্ন মেশিনপত্র ও খাদ্যশস্য দাউ দাউ করে জ্বলতে শুরু করে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ। স্থানীয়দের সহায়তায় কারখানার কর্মচারীরা আগুন নেভানোর কাজ শুরু করে। খবর দেওয়া হয় মেদিনীপুর ফায়ার স্টেশনে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও, এখনও জ্বলছে একাংশ। কারখানার কর্মীদের মাধ্যমে জানা গিয়েছে, হঠাৎ ফ্যাক্টরির অটোমেটিক মেশিন ঘরে (শর্ট সার্কিট থেকে) আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কারখানা জুড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে এখনও জানা যায়নি, তবে, বিপুল পরিমাণ হওয়ার আশঙ্কা! যদিও, কারখানার কর্মীদের তৎপরতায় বহু খাদ্যশস্যের বস্তা বাইরে বের করে আনা সম্ভব হয়েছে। তবে, অনেক মূল্যবান মেশিনপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। (আপডেট: দুপুর ২ টা ২০ নাগাদ আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে বলে দমকল সূত্রে জানা গেছে।)

বহু খাদ্যশস্যের বস্তা উদ্ধার করা সম্ভব হয়েছে কর্মীদের তৎপরতায়:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago