Food

Midnapore: পুজোর আগে মেদিনীপুর শহরের বিভিন্ন রেস্টুরেন্টে হানা খাদ্য সুরক্ষা দপ্তরের, খতিয়ে দেখা হল খাবারের গুণগত মান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: পুজোর আগেই জেলা শহর মেদিনীপুরের বিভিন্ন রেস্টুরেন্ট সহ খাবারের দোকানগুলিতে অভিযান চালানো হলো খাদ্য সুরক্ষা দপ্তর সহ জেলা প্রশাসন ও মেদনীপুর পৌরসভার আধিকারিকদের তরফে। বৃহস্পতিবারের এই অভিযানে নেতৃত্ব দেন মহকুমাশাসক কৌশিক চট্টোপাধ্যায়, খাদ্য সুরক্ষা আধিকারিক (ফুড সেফটি অফিসার) কল্পনা যাদব, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান প্রমুখ। ছিলেন কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকরাও।

বিজ্ঞাপন:

বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ মেদিনীপুর শহরের কেরানিটোলাতে অবস্থিত একটি নামকরা বিরিয়ানি দোকান থেকে এদিন অভিযান শুরু করেন পুলিশ, প্রশাসন ও পৌরসভার আধিকারিকরা। ওই এলাকায় অবস্থিত আরও কয়েকটি বিরিয়ানি দোকান সহ রেস্টুরেন্টেও হানা দেন তাঁরা। খাবারের গুণগত মান খতিয়ে দেখার জন্য বিরিয়ানি দোকান এবং রেস্টুরেন্ট গুলির রন্ধনশালা (কিচেন) অবধি পৌঁছে যান খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিক সহ মহকুমাশাসক, পৌরপ্রধান প্রমুখ। স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন খাবার পরিবেশন করা হচ্ছে কিনা তা তাঁরা খতিয়ে দেখেন। দোকানের পরিবেশ এবং কর্মীদের পরিচ্ছন্নতার বিষয়টিও দেখা হয়। একইসঙ্গে, খাবারের দোকান চালানোর জন্য প্রয়োজনীয় ছাড়পত্র বা শংসাপত্রগুলি ও খতিয়ে দেখা হয়। এদিন কেরানিটোলার একটি বিরিয়ানি দোকানে স্বাস্থ্য দপ্তরের একটি সার্টিফিকেট বা শংসাপত্র না থাকায়, আগামী ৭ দিনের মধ্যে তা প্রস্তুত করার নির্দেশ দান খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক কল্পনা যাদব।

বিজ্ঞাপন:

মহকুমাশাসক কৌশিক চট্টোপাধ্যায় এদিন দুপুরে জানান, “বেশ কয়েকটি দোকানে অভিযান চালিয়ে খাবারের গুণগত মান, স্বাস্থ্যবিধি পালনের বিষয়গুলি খতিয়ে দেখা হয়। পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়েও জোর দেওয়া হয়েছে। খাবার খেয়ে কোন মানুষই যাতে অসুস্থ না হয়, পুজোর আগে সেই বিষয়টিতে জোর দেওয়া হয়েছে।” এই ধরনের অভিযান টানা চলবে বলে জানিয়েছেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক এবং মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান। এদিনের অভিযানে অবশ্য রেস্টুরেন্টগুলির খাবারের গুণগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক সহ অভিযানকারী দলের সদস্যরা।

মেদিনীপুর শহরের একটি বিরিয়ানি দোকানে :

thebengalpost.net

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago