Midnapore

Rani Shiromani: মূর্তি বসেছে আগেই, মেদিনীপুরের রানি শিরোমণির প্রয়াণ দিবস পালন করল শালবনীর স্কুল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ সেপ্টেম্বর: বাংলা তারিখ মেনে বুধবার মেদিনীপুরের রানি শিরোমণির প্রয়াণ দিবস পালন করলো পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের কুতুরিয়া জুনিয়র হাই স্কুল। শালবনী ব্লকের কর্ণগড়ে অবস্থিত রানি শিরোমণির গড়ের অদূরেই এই স্কুলে এর আগে রানির ‘কল্পিত’ পূর্ণাবয়ব মূর্তিও প্রতিস্থাপিত হয়েছে। এমনকি স্কুলের নামও রানি শিরোমণির নামাঙ্কিত করার আবেদন জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন সেই রানি শিরোমণি-রই ২১২-তম প্রয়াণ দিবসে পুকুরিয়া জুনিয়র হাই স্কুলের তরফে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।

বিজ্ঞাপন:

প্রসঙ্গত উল্লেখ্য, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে গড়ে ওঠা গণ কৃষক আন্দোলনের নেত্রী রানি শিরোমনির প্রয়াণ হয় ১৮১২ খ্রিস্টাব্দের ১৭ সেপ্টেম্বর (২রা আশ্বিন )। বাংলা তারিখ অনুযায়ী এ বছর ২রা আশ্বিন হচ্ছে ২০ সেপ্টেম্বর, বুধবার। তাই, আজকের দিনটিতেই পালিত হয়েছে রানির প্রয়াণ দিবস। এদিন, বিদ্যালয় প্রাঙ্গণে রানি শিরোমণির ‘কল্পিত’ পূর্ণাবায়ব মূর্তি স্থাপনের এক বছরও পূর্ণ হয়। রানির মূর্তিতে মাল্যদান করে ও পুষ্পার্ঘ্য নিবেদন করে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক- শিক্ষিকাদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

রানির প্রয়াণ দিবস পালন:

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

3 weeks ago