Ghatal

Ghatal Master Plan: আবারও কি ভাসবে ঘাটাল? দেখা নেই মাস্টার প্ল্যানের, কেন্দ্রের প্রতি ক্ষোভ উগরে দিলেন দেব

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৪ এপ্রিল:আবারও কি ভাসবে ঘাটাল? বিগত মরশুমে পাঁচ পাঁচবার বন্যা দেখেছে ঘাটাল। আর, মাস দুয়েক পর ফের আসতে চলেছে বৃষ্টির মরশুম। এখনও অবধি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। এই মুহূর্তে সেরকম কোনো সম্ভাবনা দেখছেন না খোদ ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব) ও। সম্প্রতি (৩১ মার্চ), তিনি ঘাটালে এসেছিলেন একগুচ্ছ কর্মসূচি নিয়ে। সেখানেই তিনি জানান, “ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি অনেকবার চিঠি দিয়েছি কেন্দ্রকে। আমার মনে হয়, যতবারই বলেছি, দিল্লির কানে আমাদের কথাগুলো পৌঁছচ্ছেনা! তাই, আমাদের নিজেদের লড়াই নিজেদেরকেই করতে হবে।”

২০২১ এর সেপ্টেম্বরের চিত্র :

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালে অন্তত ৫ বার বানভাসি হয়েছে ঘাটাল, দাসপুর প্রভৃতি এলাকা। গত সেপ্টেম্বর মাসে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন এবং সাংসদ দেব সহ, মেদিনীপুরের ৫ মন্ত্রীকে তিনি দিল্লি পাঠিয়েছিলেন। সেখানে কেন্দ্রীয় জল সম্পদ উন্নয়ন মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াতের সঙ্গে বৈঠক করেন মোট ৯ সদস্যের প্রতিনিধি দল। ঘাটাল মাস্টারপ্ল্যানের বিষয়ে কেন্দ্রীয় সরকার ওয়াকিবহাল বলে জানায়। দ্রুত তার ছাড়পত্র দেওয়া হবে বলেও বৈঠকে আশ্বাস দেওয়া হয়। কিন্তু, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে ৬০ শতাংশ অর্থ বরাদ্দ করার কথা, তা এখনও করা হয়নি বলে অভিযোগ। তবে, রাজ্য সরকার যে নিজের মতো করে কাজ চালিয়ে যাচ্ছে তা বারবার জানিয়েছেন রাজ্যের জল সম্পদ উন্নয়ন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া থেকে ঘাটালের সাংসদ দেব। এদিন দেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, “ঘাটালের মানুষদের বলবো আমরা আপনাদের পাশে আছি। যতদিন বাঁচবো ঘাটালের মানুষকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবো। আগাম বন্যার জন্য বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আশা করি, আগের বছরের তুলনায় এবার বন্যায় আমরা আরও ভালোভাবে কাজ করতে পারবো, রাজ্য সরকার যা সাহায্য করছে তা দিয়েই।”

বৈঠক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে (ফাইল ছবি, ২০২১) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago