Railway

Kharagpur Railway: অতিমারীর মধ্যেও রেকর্ড আয়! গিরি ময়দান ওভারব্রিজ চলতি বছরেই; খড়্গপুরের নতুন ওভারব্রিজে লিফট-টিকিট কাউন্টার সহ সমস্ত পরিষেবা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩ এপ্রিল:অতিমারী পরিস্থিতির মধ্যেও রেকর্ড আয় করল দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railway) খড়্গপুর ডিভিশন (Kharagpur Division)। ২০২০-‘২১ বয়সের তুলনায় কয়েক গুণ বেশি আয় হয়েছে ২০২১-‘২২ বর্ষে। মালপত্র পরিবহন, যাত্রী পরিবহন থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফাইন (মূলত, বিনা টিকিটের যাত্রী)- সবকিছুতেই এবার রেকর্ড আয় করেছে খড়্গপুর ডিভিশন।‌ শুক্রবার একটি সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন খড়্গপুর ডিভিশনের ডিআরএম (DRM- Divisional Railway Manager) মনোরঞ্জন প্রধান। তিনি জানিয়েছেন, মাল পরিববহন (Goods Earnings) থেকে ২০০৬ কোটি টাকা, প্যাসেঞ্জার বা যাত্রী পরিবহন থেকে ১০২৯ কোটি টাকা এবং বিনা টিকিটের যাত্রীদের ফাইন করে ১৭ কোটি টাকা আয় করেছে খড়্গপুর ডিভিশন। এছাড়াও, আরও ১১৯ কোটি টাকা আয় হয়েছে বিভিন্ন ধরনের ফাইন বা অন্যান্য বিষয় থেকে। এই অতিমারী পরিস্থিতিতে এই ধরনের আয় যে দেশের অর্থনীতির পেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা জানিয়েছেন DRM। তবে, এই সময়ের মধ্যে যাত্রী পরিষেবায় এবং স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও খড়্গপুর ডিভিশন গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে তিনি জানিয়েছেন।

খড়্গপুর স্টেশনের নতুন ওভারব্রিজ :

প্রসঙ্গত উল্লেখ্য, খড়গপুর শহরবাসীর বহু প্রতীক্ষিত গিরি ময়দান স্টেশন সংলগ্ন ওভার ব্রিজের কাজ চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই শেষ হবে বলে ডিআরএম জানিয়েছেন। এছাডাও, খড়্গপুরের নতুন ওভারব্রিজের (বোগদা সংলগ্ন) সাথে লিফটের সংযোগ করা হবে, দুই প্রান্তে টিকিট কাউন্টার হবে এবং সিসিটিভি সহ সমস্ত পরিষেবা দেওয়া হবে বলে জানা গেছে। ইতিমধ্যেই, খড়্গপুর রেলওয়ে বিভাগের খড়্গপুর স্টেশন ছাড়াও মেদিনীপুর স্টেশনেও একটি নতুন ফুট ওভারব্রিজের কাজ সম্পন্ন হয়েছে এবং তা যাত্রীদের জন্য চালু করা হয়েছে বলে জানিয়েছেন ডিভিশনের আধিকারিক। DRM মনোরঞ্জন প্রধান এও জানান, খড়্গপুর ডিভিশনে ১০০ ভাগ ইলেকট্রিফিকেশনের কাজ শেষ হয়েছে। স্বাস্থ্য পরিষেবার জন্য রেলের হাসপাতালে ডায়ালিসিস ব্যবস্থা শুরু করা হয়েছে। শুধু তাই নয়, হয়েছে অক্সিজেন প্ল্যান্ট। এছাড়াও, খড়গপুর রেলওয়ে বিভাগে লোকাল ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

সাংবাদিক বৈঠকে DRM মনোরঞ্জন প্রধান:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago