তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৬ জানুয়ারি: মহা সাড়ম্বরে উদ্বোধন হল ‘ঘাটাল উৎসব ও শিশু মেলা’র। মেলার উদ্বোধন করেন চলচ্চিত্রাভিনেতা রঞ্জিত মল্লিক। উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমাশাসক (SDO) সুমন বিশ্বাস, বিধায়ক অজিত মাইতি, অরূপ ধাড়া, মমতা ভুঁইয়া সহ জনপ্রতিনিধি ও প্রশাসনের আধিকারিকরা। তবে, এবারও ব্রাত্য-ই থাকলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। যদিও, এই মেলার অন্যতম পৃষ্ঠপোষক তথা ঘাটালের সাংসদ দেব ওরফে দীপক অধিকারী ঘটা করে সাংবাদিকদের জানিয়েছেন, “এই মেলার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তাই, বিধায়ককে আমন্ত্রণ জানানো হবে। প্রয়োজনে আমি নিজে গিয়ে আমন্ত্রণ জানাব।” যদিও, শেষ পর্যন্ত অনুপস্থিত-ই ছিলেন বিজেপি বিধায়ক। সন্ধ্যা অবধি পাওয়া খবর অনুযায়ী, এখনও তাঁর কাছে আমন্ত্রণপত্র পৌঁছয়নি।
তবে, এদিন ‘এভারগ্রীন’ অভিনেতা রঞ্জিত মল্লিককে ঘিরে এলাকাবাসীর উৎসাহের অন্ত ছিল না। মঞ্চ থেকে তিনি নিজের একাধিক সিনেমার ডায়লগ-ও শোনালেন দর্শকদের অনুরোধে। এর আগে, ঘাটাল শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা, কুচকাওয়াজ এবং মূল মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন হয়। প্রসঙ্গত, এবছর ঘাটাল উৎসব ও শিশু মেলা ৩৪ তম বর্ষে পড়েছে। ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে ১০ দিন ধরে চলবে এই মেলা। প্রায় দেড় কোটি টাকার বিনিময়ে মেলার টেন্ডার দেওয়া হয়েছে একটি সংস্থাকে। মেলায় নানান বিকিকিনির দোকানের পাশাপাশি কৃষি ও চিত্র প্রদর্শনীর স্টলও থাকছে।এছাড়াও, মেলার ক’দিন বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার সাথে সান্ধ্যকালীন অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে, যেখানে হাজির থাকবেন কলকাতা তথা টলিউডের নামকরা শিল্পীরা।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…